এক্সপ্লোর

আমার কেরিয়ার অপূর্ণ, প্রকাশ্যে মুখ খুলে শত্রু তৈরি করেছি, তবে শান্তিতে ঘুমোতে পেরেছি, বলছেন গম্ভীর

নয়াদিল্লি: টি-২০ ও একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য হলেও, তাঁর কেরিয়ার অপূর্ণ বলে মনে করছেন গৌতম গম্ভীর। সদ্য অবসর নেওয়া এই বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি নিজেকে নিষ্পাপ মনে করি না। তবে আমাদের সিস্টেমে কিছু বিষয় সত্যিই অদ্ভুত। আমি সে বিষয়ে সরব হয়েছি। কেরিয়ার অপূর্ণ থাকার মধ্যে দিয়ে আমাকে তার মূল্য চোকাতে হয়েছে।’ ফিরোজ শাহ কোটলায় দিল্লির হয়ে শেষ রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শতরান করেন গম্ভীর। এরপর ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার বলেছেন, ‘আমাদের দেশে শুধু ক্রিকেটের সিস্টেমই না, কোনও জায়গাতেই কেউ আয়নার সামনে দাঁড়ানো পছন্দ করে না। আমরা বাস্তবের দিকে তাকানোর বদলে স্থিতাবস্থা বজায় রাখতে চাই। এই সিস্টেমে আমার দমবন্ধ হয়ে আসে। আমি অন্যায় ও কৃত্রিমতা বরদাস্ত করতে পারি না। অনেকেই আমাকে বলেছেন, কূটনৈতিক হতে পারতাম। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি অনেক শত্রু তৈরি করেছি, তবে শান্তিতে ঘুমোতে পেরেছি।’ গম্ভীর আরও বলেছেন, ‘আমাকে অনেকবারই ভুল বোঝা হয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আমি বলে থাকি, দল যত ভাল, একজন অধিনায়ক ততটাই ভাল, তাহলে সংবাদমাধ্যম ও সমালোচকরা ভাবলেন আমি এমএস ধোনিকে তোর দাগছি। আমি কেকেআর বা দিল্লির রঞ্জি দলকে নেতৃত্ব দেওয়ার সময়ও যখন একই কথা বলি, তখন সমালোচকরা উদাসীন থেকেছেন। এই ভুল বোঝাগুলি আমার কেরিয়ারের নেতিবাচক অংশ।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget