এক্সপ্লোর

Yusuf Pathan and Vinay Kumar Retirement: অবসরের দিন পাঠানের স্মৃতিতে সচিনকে কাঁধে তোলার ছবি, ক্রিকেটকে বিদায় বিনয়েরও

ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান। দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০১১ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি।

কলকাতা: ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান। দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০১১ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি। অবসরের দিন সমর্থকদের জন্য আবেগপূর্ণ বার্তা লিখলেন সিনিয়র পাঠান। এবং জানালেন, ২০১১ সালে বিশ্বকাপ জয়ের রাতে সচিন তেন্ডুলকরকে কাঁধে চাপিয়ে মাঠ প্রদক্ষিণ করা তাঁর ক্রিকেটীয় কেরিয়ারের অন্যতম সেরা স্মৃতি।

সোশ্যাল মিডিয়ায় পাঠান লিখেছেন, ‘দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয় এবং সচিন তেন্ডুলকরকে কাঁধে চাপানো আমার ক্রিকেটীয় কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। এমএস ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক হয়েছিল, শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলে অভিষেক হয়েছিল। রঞ্জি অভিষেক হয়েছিল জেকব মার্টিনের অধিনায়কত্বে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিন তিনজনকেই ধন্যবাদ জানাই। আমার দক্ষতায় আস্থা রাখার জন্য।’

দেশের হয়ে ৫৭টি একদিনের ম্যাচ খেলে ৮১০ রান করেছেন ইউসুফ। রয়েছে দুটি শতরান এবং তিনটি অর্ধশতরান। বল হাতে নিয়েছেন ৩৩টি উইকেট। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। ২৩৬ রানের পাশাপাশি ১৩টি উইকেট রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলেছেন ইউসুফ। ৪৮২৫ রান করেছেন। বল হাতে নিয়েছেন ২০১টি উইকেট। আইপিএলে প্রথমবারের জয়ী রাজস্থান রয়্যালস দলের সদস্য ছিলেন তিনি। এর পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছেন। ইউসুফের অবসরের পর তাঁর ভাই তথা জাতীয় দলের প্রাক্তন তারকা ইরফান ট্যুইট করেছেন, ‘তুমি চ্যাম্পিয়ন ক্রিকেটার ছিলে। বোলাররা তোমাকে ভয় পেত।’

বঢোদরার ইউসুফের অবসরের দিনই ক্রিকেটকে বিদায় জানালেন কর্নাটকের পেসার বিনয় কুমারও। একসময় দুজনই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। কর্নাটকের অধিনায়ক হিসাবে দুবার রঞ্জি ট্রফি জিতেছেন বিনয়। দেশের হয়ে ৩১টি একদিনের ম্যাচ, ৯টি টি-টোয়েন্টি এবং ১টি টেস্ট খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯টি উইকেট নিয়েছেন বিনয়। ২০১৮ সালে ১০০তম রঞ্জি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বিনয়ের ঝুলিতে রয়েছে ৭২৯ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দুটো সেঞ্চুরিও রয়েছে বিনয়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget