এক্সপ্লোর

যুবি ভারতীয় ক্রিকেটে ঈশ্বরের উপহার, বিশ্বকাপ দলে থাকাটা নির্ভর করছে ফর্ম ও ফিটনেসের ওপর: সন্দীপ পাতিল

দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের দল থেকে বাদ পড়ার পর যুবরাজ সিংহর ভবিষ্যত্ নিয়ে জোর জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচে জন্যও ভারতীয় দলে রাখা হয়নি বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজকে। যদিও যুবরাজের আরও একবার ভারতীয় দলে কামব্যাকের ব্যাপারে আশাবাদী জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান সন্দীপ পাতিল। তিনি বলেছেন, ২০১৯-র বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নির্ভর করছে যুবরাজ ফর্ম ও ফিটনেসের ওপর। আগামী বিশ্বকাপের দলে যুবিকে দেখা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে পাতিল বলেছেন, তিনি এখন নির্বাচক নন। আর বিশ্বকাপের এখনও দু বছর বাকি রয়েছে। এই সময়টা কিন্তু অনেকটাই। ফিট থাকতে গেলে প্রত্যেক প্লেয়ারকেই কঠোর পরিশ্রম করতে হবে। গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে খেলেছেন যুবরাজ। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেরিয়ারের ৩০০ তম ম্যাচ খেলেছেন তিনি। দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। পাতিল বলেছেন, ‘যুবরাজ ভারতীয় ক্রিকেটে ঈশ্বরের অবদান। আমি ওর একান্ত অনুরাগী। কিন্তু ওকে রান করে যেতে হবে এবং ফিটনেসের প্রমাণ দিতে হবে’। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তাঁর গুরুত্বের বিষয়টি ফের প্রমাণ করেছেন। গড়েছেন একাধিক নজির। পাতিলের চোখে ধোনি একজন ‘বিশেষ ক্রিকেটার’। পাতিল বলেছেন, ‘ধোনি ও যুবরাজের ভবিষ্যতের কী হবে, তা  ভারতীয় দলের সঙ্গে যুক্ত পেশাদাররাই দেখবেন। এক্ষেত্রে আমার কোনও কথা বলাটা ঠিক হবে না। কিন্তু ওরা দুজনেই স্পেশ্যাল ক্রিকেটার। ওদের প্রতিভার ৫ শতাংশও যদি আমি পেতাম..’। ভারতীয় দলে হার্দিক পান্ড্যর উত্থানের প্রশংসা করেছেন পাতিল। কপিল দেবের সঙ্গে হার্দিকের কোনওরকম তুলনা টানতে সরাসরি অস্বীকার করেছেন তিনি। পাতিল বলেছেন, কপিলের জায়গা নিতে তো ২০০ বার জন্ম নিতে হবে। বিশ্ব ক্রিকেটে সম্প্রতি ভারত যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তাতে সন্তুষ্ট পাতিল। তবে একইসঙ্গে বলেছেন, আগামী গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে দল কেমন পারফর্ম করে তা দেখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।
Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget