এক্সপ্লোর

Yuvraj Singh: গোয়ার যুবরাজের বিলাসবহুল বাংলো, দৈনিক ভাড়া মাত্র ১২১২ টাকা!

Casa Singh: যুবরাজ সিংহ। গোয়ায় তাঁর বাড়ি 'কাসা সিংহ' তিনি এবার পর্যটকদের জন্য খুলে দিলেন। ভাড়া, প্রত্যেক রাতে মাত্র ১২১২ টাকা।

গোয়া: ঝাঁ চকচকে ঘরদোর। বিলাসবহুল শয়নকক্ষ। স্যুইমিং পুলের নীল জল। ওপেন টেরেস। সামনে দিগন্তবিস্তৃত সমুদ্র। কোনও পাঁচতারা হোটেলের চেয়ে কোনও অংশে কম নয়।

আর এইরকম অভিজাত বাংলোয় যদি এক রাত কাটানোর খরচ হয় মাত্র ১২১২ টাকা, তাহলে উৎসুক হয়ে উঠবেন যে কেউই।

এরকম লোভনীয় অফার নিয়ে হাজির এমন একজন, যাঁর সঙ্গে ভ্রমণ সংক্রান্ত ব্যবসার কোনও সম্পর্ক ছিল না। বরং দুনিয়া তাঁকে চেনে ২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক হিসাবে। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মারার জন্য ক্রিকেটবিশ্ব আজও তাঁকে কুর্নিশ করে।

তিনি, যুবরাজ সিংহ (Yuvraj Singh)। গোয়ায় তাঁর বাড়ি 'কাসা সিংহ' তিনি এবার পর্যটকদের জন্য খুলে দিলেন। ভাড়া, প্রত্যেক রাতে মাত্র ১২১২ টাকা।

একটি পর্যটন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন যুবি। ওই সংস্থার কর্ণধার আমনপ্রীত বাজাজ জানিয়েছেন, যুবরাজ সিংহের জন্মদিন ১২ ডিসেম্বর। অর্থাৎ ১২.১২। আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ ১২ নম্বর জার্সি পরে খেলতেন। সেই কারণেই ১৪-১৬ অক্টোবর বাংলোর ঘরভাড়া রাখা হয়েছে দিনপ্রতি মাত্র ১২১২ টাকা।

যুবরাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি খেলার জন্য বিশ্বে পরিচিত। তবে গোয়ায় আমার বাড়ি আমার ও প্রিয়জনদের কাছে ভীষণ শান্তির জায়গা। আমি খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ৬ জনের দলের থাকার জন্য আমি আমার বাংলো খুলে দিচ্ছি।' যুবরাজ জানিয়েছেন, বাংলোয় চেক ইন করার পর তাঁর সঙ্গে ভার্চুয়ালি দেখাও করতে পারবেন ভ্রমণপিপাসুরা। সঙ্গে থাকবে ই বাইকে অ্যাডভেঞ্চার ট্যুরের সুযোগ। ডাইভার দ্বীপে ভ্রমণের সুবিধা। সুস্বাদু খাবার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

২৮ সেপ্টেম্বর দুপুর একটা থেকে airbnb.com/yuvrajsingh - এ শুরু হচ্ছে বুকিং। গলফার শর্মিলা নিকোয়েটের মতো অনেকেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে রেখেছেন, গোয়ায় গেলে যুবির বাংলোতেই উঠবেন এবার থেকে। সব মিলিয়ে উৎসাহের পারদ চড়ছে সকলেরই।

আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget