এক্সপ্লোর

Yuvraj Singh Historic Innings: শরীরে মারণ রোগ, যুবির ব্যাটেই ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে ক্যাঙ্গারু বধ ভারতের

Yuvraj Singh Innings: ভারতীয় ক্রিকেটে যতদিন অলরাউন্ডদারদের নাম উল্লিখিত হবে, এই মানুষটার নাম অবধারিতভাবে উঠে আসবে। শুধু বিশ্বকাপ নয়, টিম ইন্ডিয়ার একাধিক ম্যাচে ক্রাইসিস ম্য়ানের কাজ করেছেন।

কলকাতা: অফফর্ম, ব্য়াটে রান নেই, পারফরম্যান্স ভাল নয়। এগুলো হলে নয়ত মানা যেত। লড়াই করে, কঠিন অনুশীলনের মাধ্য়মে কামব্যাক করা সম্ভব। কিন্তু যেই মানুষটার শরীরে ক্যান্সার (Cancer) নামক মারণ রোগের বাস, সে সাহস পাবে কীভাবে? তাঁর কাছে ক্রিকেট খেলার থেকে বেঁচে থাকার মূল্য যে অনেক বেশি। তবে তিনি অন্য ধাতুতে গড়া। তাই ক্রিকেটও খেললেন, বিশ্বচ্যাম্পিয়নও হলেন, আবার ক্যান্সারকে তুড়ি মেরে উড়িয়ে বুঝিয়ে দিলেন যে হাল ছাড়ার পাত্র কোনওদিনই তিনি ছিলেন না। এতদূর পড়ে সবাই বুঝতেই পারছেন যে কাকে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ (Yuvraj Singh)। যাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই ২০১১ বিশ্বকাপে (World Cup) খেতাব ঘরে তুলেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন যুবি। সুরেশ রায়নাকে সঙ্গী করে ম্যাচ জিতিয়ে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন। আর একই সঙ্গে ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আজকে ওস্তাদের মার সিরিজে যুবরাজের সেই ইনিংস নিয়েই আমাদের প্রতিবেদন -

টুর্নামেন্টের শুরুতেই অসুস্থ যুবরাজ

ঘরের মাঠে বিশ্বকাপের আসর। লিগ পর্যায়ের ম্যাচ চলছে। সেদিন ছিল ২০ মার্চ ২০১১। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন যুবরাজ। ব্যাট করার সময় আচমকাই বমি করতে শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটের সেই সময়ের পোস্টার বয়। কোনো মতে নিজেকে সামলে ব্যাট হাতে ১২৩ বলে ১১৩ রানের দুর্ধর্ষ ইনিংসও উপহার দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৫৭ কোয়ার্টার ফাইনালে

বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া বরাবরই শক্ত গাঁট ভারতের। সেদিনও হয়ত খাতায়-কলমে অনেকেই অজিদেরই এগিয়ে রেখেছিলেন। মোতেরায় সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক রিকি পন্টিং। ৫০ ওভারে ২৬০ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্য়াট করতে নেমে অর্ধশতরান হাঁকান গৌতম গম্ভীর ও সচিন তেন্ডুলকর। তবে ৩৮ নম্বর ওভারে ভারতের ১৮৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকেই খেলা ঘুরিয়ে দেন যুবরাজ। ছিলেন রায়নাও। ২ জনে মিলে অপরাজিত ৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ইনিংসের ৪৮ তম ওভারে ব্রেট লি-কে কভারের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন যুবরাজ। সেলিব্রেশনও ছিল চোখ পড়ার মতো। পিচেই বসে পড়ে হুঙ্কার পাঞ্জাবের তনয়ের। ৬৫ বলে ৫৭ রান করে নট আউট থাকেন যুবরাজ। 

এরপর সেমিতে পাকিস্তান ও ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ব্যাটে-বলে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন যুবরাজ। বিশ্বকাপের পর ক্যান্সারের চিকিৎসা সেরে ফের ২২ গজে প্রত্যাবর্তন করলেও আগের ঝাঁঝ আর পাওয়া যায়নি যুবির ব্যাটে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget