এক্সপ্লোর

Yuvraj Singh: গৌতমের সরে যাওয়ার দিনেই কি বিজেপিতে টিকিট পাকা যুবরাজের?

Loksabha Election 2024: ভোটে ঝড় তুলতে এবার বীরেন্দ্র সহবাগ, অক্ষর কুমার, কঙ্গনা রানাউতের মত তারকাদেরও টিকিট দিতে পারে বিজেপি, এমনটাই নাকি শোনা যাচ্ছে। 

মুম্বই: সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আর সেখানেই বিজেপির টিকিটে লড়তে পারেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। হ্যাঁ, এমনই একটি খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে। তবে এই খবরটি একেবারেই সঠিক নয়, এমনটাই জানিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।  ২০১৪, ২০১৯ দুটো লোকসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। এবার জিতলে হ্যাটট্রিক হবে। আর সেই লক্ষ্যেই এবার খেলাধুলো, অভিনয় বিভিন্ন জগতের তারকাদের ভোটের ময়দানে নামাতে পারে ভারতীয় জনতা পার্টি, এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিরণ খেরের জায়গায় চণ্ডীগড় থেকে অক্ষয় কুমার ও সানি দেওলের জায়গায় গুরুদাসপুর থেকে যুবরাজ সিংকে ভোটের টিকিট দেওয়া হতে পারে শোনা যাচ্ছিল। তবে পুরো সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং যুবি। 

নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে যুবরাজ জানিয়েছেন, ''আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি আমরা।'' উল্লেখ্য, শুধু যুবরাজই নয়, ভোটে ঝড় তুলতে এবার বীরেন্দ্র সহবাগ, অক্ষর কুমার, কঙ্গনা রানাউতের মত তারকাদেরও টিকিট দিতে পারে বিজেপি, এমনটাই নাকি শোনা যাচ্ছে। 

 

যুবরাজকে যে গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছিল, সেই এলাকা থেকে এর আগে প্রয়াত বিনোদ খান্না জিতেছিলেন ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ ও ২০১৪ সালে ভোটে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এরপর সানি দেওল যেতেন এখান থেকে। তবে পরবর্তীতে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তারকা অভিনেতা। ফলে সেই জায়গাতেই যুবিকে টিকিট দেওয়ার ভাবনা ছিল ভারতীয় জনতা পার্টির।

উল্লেখ্য়, এদিন সকালেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন গৌতম গম্ভীর। নিজে সোশ্য়াল মিডিয়া পোস্টে এমনও জানিয়েছেন যে, ক্রিকেটকেই সময় দিতে চান, তাই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। জেপি নাড্ডা ও অমিত শাহকে চিঠিও দিয়েছেন গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget