এক্সপ্লোর

Ziaur Rahman: দাবার চাল দিতে দিতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে, শোকের ছায়া ক্রীড়ামহলে

Bangladesh Chess: দাবাই তাঁর ধ্যান জ্ঞান। চৌষট্টি খোপের দুনিয়ার নিমজ্জিত রাখতেন নিজেকে। সেই দাবা খেলার সময়ই প্রয়াত হলেন জিয়াউর রহমান।

ঢাকা: দাবাই তাঁর ধ্যান জ্ঞান। চৌষট্টি খোপের দুনিয়ার নিমজ্জিত রাখতেন নিজেকে। সেই দাবা খেলার সময়ই প্রয়াত হলেন জিয়াউর রহমান (Ziaur Rahman)। বাংলাদেশের ক্রীড়ামহলে যা নিয়ে শোকের ছায়া।

বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। শুক্রবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের খেলা ছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর। দুপুর ৩টের সময় শুরু হওয়া ম্যাচে খেলতে খেলতেই আচমকা লুটিয়ে পড়েন জিয়াউর। ঘড়ির কাঁটায় তখন ৫টা ৫২ মিনিট। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে জিয়াউরকে মৃত বলে ঘোষণা করা হয়।

খেলা চলাকালীন জিয়াউর লুটিয়ে পড়লে তাঁর প্রতিপক্ষ সহ আরও অনেকেই এগিয়ে এসে তাঁকে তুলে নিয়ে যান হাসপাতালে। জিয়াউরকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছাতে ৯ মিনিট সময় লাগে। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করেন বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে। তবে লাভ হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়াউর। মৃত্যুকালে জিয়াউরের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক ছেলেকে।

বাংলাদেশের তারকা দাবাড়ু জিয়াউর। হাসপাতালে তাঁর স্ত্রী তাসমিনা সুলতানা লাবন্য বলেছেন, 'জিয়া ভাই আর নেই। ওকে আর বাঁচানো গেল না।' কান্নায় ভেঙে পড়েন তিনি।

 

বাংলাদেশের দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনার বিবরণ দেন। তিনি বলেছেন, 'জিয়াউর খেলতে খেলতে চেয়ার থেকে আচমকা পড়ে যায়। ওকে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু জিয়াউরের জ্ঞান ফেরানো আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয় জিয়াউরকে।'            

আরও পড়ুন: সাহস হয় কী করে! ভারতের কোন ক্রিকেটারকে বললেন প্রধানমন্ত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget