এক্সপ্লোর

Zimbabwe Cricketer: ছেঁড়া জুতোর ছবি পোস্ট করে জিম্বাবোয়ের ক্রিকেটারের স্পনসর আর্তি

জিম্বাবোয়ের হয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে ১৮টি একদিনের আন্তর্জাতিক ও ২৫টি টি২০ খেলে ফেলেছেন রায়ান বার্লে।

হারারে : গর্ত হয়ে গিয়েছে জুতো। আঠা, সারাইয়ের সরঞ্জাম লাগিয়ে সেই জুতোকেই ঠিক করার মরিয়া চেষ্টা। কিন্তু বিফল হবেন বুঝেই সেই জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্পনসরের খোঁজে করুণ আর্তি। জিম্বাবোয়ের ক্রিকেটার রায়ান বার্লের পোস্ট করা যে ছবি মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল।

আধুনিক ক্রিকেটে যখন স্পনসর ও ব্রডকাস্ট রাইটস থেকে কোটি কোটি টাকা উপার্জন করছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড, তখন আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় খেলা এক ক্রিকেটারের এরকম করুণ আর্তি দেখে চমকে উঠেছেন অনেকেই। জিম্বাবোয়ের ২৭ বছরের মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান। ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে ১৮টি একদিনের আন্তর্জাতিক ও ২৫টি টি২০ খেলে ফেলেছেন তিনি। কিন্তু তা সত্বেও স্পনসর তথা অর্থাভাবে একই জুতো সারাইয়ের মরিয়া চেষ্টা। যা বিফল হতেই সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি।

ঠিক আঙুলের ডগার কাছে হয়ে যাওয়া বড় গর্ত সারাইয়ের চেষ্টা করা রায়াল বার্লে তাঁর সেই প্রয়াসের ছবি ট্যুইটারে পোস্ট করে লেখেন, 'কোনোভাবে কী কোনও স্পনসর পাওয়া যাবে, যাতে প্রত্যেকটা সিরিজের পর জুতো সারাতে এভাবে আঠা নিয়ে না বসতে হয়!' সঙ্গে তিনি কান্নার ইমোজিও জুড়ে পিন ট্যুইট করে দেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স ইউনিয়ন ও তাঁর জুতোর স্পনসরদেরও ট্যাগ করেন রায়ান। আর যে আর্তি কার্যত ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

কিছুক্ষণ আগেই এক বিখ্যাত জুতো প্রস্তুকারী সংস্থা এগিয়ে আসে রায়ানের সাহায্যার্থে। তাঁর সেই ট্যুইটটি রিট্যুইট করে তারা লেখে, আর আঠা দিয়ে তোমাকে জুতো সারাতে হবে না। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। যার কিছুক্ষণ পরই সেই সংস্থাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেট সমর্থকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রায়ান। সবার সাহায্য়েই ফলেই দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয়েছে বলেই মনে করেন তিনি।

জিম্বাবোয়ে সরকারের তাদের দেশের ক্রিকেট পরিচালন বোর্ড হস্তক্ষেপের অভিযোগে তাদের ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও পরে তাদের ফের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরালেও আইসিসি-র জন্যই জিম্বাবোয়ের মতো ক্রিকেট বোর্ড আর্থিক বৈষম্যের শিকার হচ্ছে বলেই রায়ানের পোস্টে অভিযোগ করেছেন েকাধিক ক্রিকেটভক্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget