এক্সপ্লোর

Heath Streak: শরীরে মারণরোগ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হিথ স্ট্রিক

Heath Streak Update: দেশের জার্সিতে ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিথ স্ট্রিকের। ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দল জার্সিতে খেলেছেন তিনি।

জোহানেসবার্গ: শরীরে মারণরোগ বাসা বেঁধেছে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিকের। আফ্রিকান উপমহাদেশের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন স্ট্রিক। জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই প্রাক্তন অলরাউন্ডার। জিম্বাবোয়ের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক শন উইলিয়ামস তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ''হিথ কোলন এবং লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যা বর্তমানে চার নম্বর স্টেজে আছে। এই পর্যায়ে আমি যা জানি তা হল, হিথের নিকটবর্তী ও পরিবারকে দক্ষিণ আফ্রিকায় ডাকা হয়েছে তার সঙ্গে দেখা করতে।''

জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী তাঁর ট্যুইটারে লিখেছেন, ''জীবনের শেষ পর্যায়ে রয়েছেন হিথ স্ট্রিক। তাঁর পরিবারের সদস্যরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছেন। একমাত্র কিছু মিরাক্যালই হয়ত ওঁকে বাঁচাতে পারে। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের কাছে আবেদন, সবাই প্রার্থনা করুন।''

দেশের জার্সিতে ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিথ স্ট্রিকের। ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দল জার্সিতে খেলেছেন তিনি। ৪৯ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডার দেশের হয়ে ৬৫টি টেস্ট খেলেছেন। একই সঙ্গে ১৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২১৬ উইকেট। ওয়ান ডে ফর্ম্যাটে ২৩৯ উইকেট নিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। খেলা ছাড়ার পর ২০০৯ সালে জিম্বাবোয়ে জাতীয় দলের কোচও হন। এরপর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৪ সালে। এক জুয়াড়ির সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল স্ট্রিকের বিরুদ্ধে। এরপরই ২০২১ সালে আইসিসি তাঁকে আট বছরের জন্য় নির্বাসিত করে। যদিও পরে ক্ষমা চেয়ে নেন তিনি। 

২০১৮ সালে কেকেআরের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন স্ট্রিক। এর আগে ২০১৬-২০১৭ সালে গুজরাত লায়ন্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

পুলিশের দ্বারস্থ সচিন

এক জাল বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরের ছবি, তাঁর নাম ও গলার আওয়াজ ব্যবহার করেছে, যাতেই ক্ষুব্ধ কিংবদন্তি ক্রিকেটার। সেই কারণেই তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সাইবার সেলে মামলা দায়ের করেছেন। ভারতীয় আইনের ৪২৬, ৪৬৫ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই বিজ্ঞাপন প্রচার করছেন, তা এখনও জানা যায়নি। খবর অনুযায়ী, সচিনের সহায়ক এই গোটা বিষয়টি শনাক্ত করেন। ফেসবুকে এক তেলের কোম্পানির বিজ্ঞাপনে সচিনের ছবি ও তাঁর আওয়াজ ব্যবহারের বিষয়টি তাঁর চোখে পড়ে। ইন্সটাগ্রামেও সচিনের ছবি ব্যবহার করে সেই সংস্থার একাধিক বিজ্ঞাপন রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget