এক্সপ্লোর

এবার ভাটপাড়া পুরসভাও পুনর্দখল তৃণমূলের

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, ভীত-সন্ত্রস্ত করা হয়েছিল কাউন্সিলরদের।

কলকাতা: ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। ১২ দলত্যাগী কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। এই কাউন্সিলররা যোগ গিয়েছিলেন বিজেপিতে। ভাটপাড়া পুরসভার মোট আসন সংখ্যা ৩৫। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। জেলে রয়েছেন এক কাউন্সিলর। সাংসদ নির্বাচিত হওয়ায় পুরসভা থেকে পদত্যাগ করেছেন অর্জুন সিংহ। ফলে এখন ভাটপাড়ার মোট আসন সংখ্যা ৩২। লোকসভা ভোটের পর ২৬ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এর পরই পুরসভা দখল করে বিজেপি। চেয়ারম্যান হন সৌরভ সিংহ। এদিন ১২ দলত্যাগী কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। ফলে তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ্যা হল ১৭। অন্যদিকে, পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘ভীত-সন্ত্রস্ত করা হয়েছিল কাউন্সিলরদের। ভয় পেয়ে অনেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কাওগাছি পঞ্চায়েতে ২৪ জন সদস্যের মধ্যে ৭ জন গিয়েছিলেন বিজেপিতে।’ প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে ব্যারাকপুর আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। তারপরই একে একে রাজ্যের শাসকদলের হাতছাড়া হয় -- কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, গারুলিয়া এবং বনগাঁ পুরসভা। পরে ফের পালা বদল হতে শুরু করে! প্রথমে হালিশহর। তারপর কাঁচরাপাড়া, বনগাঁ ও গারুলিয়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল। আর এদিন ভাটপাড়া।

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget