এক্সপ্লোর

Google Warning: হ্যাক হতে পারে ২৫০ কোটি মানুষের জিমেল ! বড়সড় ঝুঁকির বার্তা গুগলের; এই কাজ করেছেন তো ?

Google Warning to Gmail Users: যদিও এই ঘটনার বেশিরভাগ তথ্য জনসাধারণের কাছে উপলব্ধ ছিল, গুগল সতর্ক করে দিয়েছে যে এই কৌশলগুলি আরও সূক্ষ্ম নিশানা ও গুরুতর সাইবার হানায় পরিণত হতে পারে।

Gmail Hack Threat: গুগল তাঁর ২.৫ বিলিয়ন অর্থাৎ ২৫০ কোটি জিমেল ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। এটি একটি নিরাপত্তা সতর্কবার্তা। মূলত বারবারে হ্যাকিংয়ের প্রয়াস বৃদ্ধির কারণে গুগল সমস্ত ব্যবহারকারীদের পাসওয়ার্ড (Google Warning) বদলে ফেলার নির্দেশ জারি করেছে। সংস্থার পক্ষ থেকে জিমেল অ্যাকাউন্ট (Gmail Hack Threat) সুরক্ষিত রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন ও অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করার জন্য জোরালোভাবে সুপারিশ করেছে।

শাইনিহান্টার্স হাই প্রোফাইল সাইবার হানার আশঙ্কা

SILIVE.com-এর মতে পোকেমন ফ্র্যাঞ্চাইজি দ্বারা অনুপ্রাণিত শাইনিহান্টার্স হ্যাকিং গ্রুপ ২০২০ সাল থেকে সক্রিয় রয়েছে এবং মাইক্রোসফট, টিকিটমাস্টার এবং স্যান্টান্ডারের মত সংস্থাগুলিতে বড়সড় তথ্য ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে। এই হ্যাকাররা প্রায়ই ফিশিং ইমেল ব্যবহার করে ব্যবহারকারীদের ভুয়ো লগইন পেজগুলিতে যেতে বা টু স্টেপ ভেরিফিকেশনের মত সংবেদনশীল তথ্য প্রকাশ করতে প্রতারিত করে।

সম্ভাব্য তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে

যদিও এই ঘটনার বেশিরভাগ তথ্য জনসাধারণের কাছে উপলব্ধ ছিল, গুগল সতর্ক করে দিয়েছে যে এই কৌশলগুলি আরও সূক্ষ্ম নিশানা ও গুরুতর সাইবার হানায় পরিণত হতে পারে। জুন মাসের একটি ব্লগ পোস্টে গুগল বলেছে, ‘আমরা বিশ্বাস করি শাইনিহান্টার্স ব্র্যান্ড ব্যবহার করে হুমকিদাতারা ডেটা লিক সাইট চালু করে তাদের টাকা লুট করার কৌশল আরও তীব্রতর করার প্রস্তুতি নিচ্ছে।

গুগল সতর্ক করেছে সমস্ত ব্যবহারকারীদের

বিগত ৮ অগাস্ট গুগল সমস্ত সম্ভাব্য প্রভাবিত ব্যবহারকারীদের ইমেল করে তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছে। টু স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া মূলত কোনও জিমেল অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার আগে দ্বিতীয়বার নিশ্চিতকরণ করে নেয়। যেমন কোনও একটি বিশ্বস্ত ডিভাইসে কোড পাঠানো হয় গুগলের তরফে। এটি নিশ্চিত করে যে হ্যাকাররা পাসওয়ার্ড পেলেও অতিরিক্ত যাচাইকরণ ছাড়া এই অ্যাকাউন্টে লগইন করতে পারবে না।

গুগল জানিয়েছে যে চুরি হওয়া তথ্য মূলত জনসাধারণের ব্যবসায়িক তথ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে জোর দিয়ে বলেছে যে এই হ্যাকিং ও তথ্য ফাঁস সামান্য হলেও একে অবহেলা করা উচিত হবে না। সাইবার বিশেষজ্ঞরা বলেছেন যে নিরাপদ তথ্য ব্যবহার করেও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের মাধ্যমে গ্রাহকদের থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ব্যবহারকারীরা।

গুগল জানিয়েছে যে তারা এই শাইনিহান্টার্স নামের হ্যাকিং গ্রুপের উপরে নজর রাখছে এবং পরিস্থিতির সমস্ত আপডেট গ্রাহকদের জানানো হবে। ব্যবহারকারীদের ইতিমধ্যেই তাদের পাসওয়ার্ড বদলে নেওয়া উচিত এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা উচিত। সন্দেহজনক কল বা ইমেল থেকে সতর্ক থাকা উচিত।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget