এক্সপ্লোর

5G Exclusive: মাটির নীচে কোথায় জলের পাইপ, বিদ্যুতের তার, হদিশ দেবে অ্যাপ!

ABP Exclusive: খোঁড়াখুঁড়ি করতে গিয়ে মাটির নীচে জলের পাইপ বা অন্য কোনও কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে পুরোমাত্রায়। পাশাপাশি গ্যাসের লাইন ফেটে আরও বড় বিপত্তির সম্ভাবনাও থাকে।

কলকাতা: রাজ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু করার জন্য প্রয়োজন ১৫ লক্ষ টাওয়ারের। যার মধ্যে রয়েছে মাত্র দেড় লক্ষ টাওয়ার। নতুন করে বসাতে হবে আরও প্রায় সাড়ে ১৩ লক্ষ টাওয়ার। সঙ্গে লাগবে কেবল। যার অনেকটাই হয়তো ভূগর্ভস্থ থাকবে। আর তার জন্য প্রয়োজন হবে যথেচ্ছ খোঁড়াখুঁড়ির। কিন্তু তাতেও ঝুঁকি কম নেই। কীরকম?

প্রথমত, খোঁড়াখুঁড়ি করতে গিয়ে মাটির নীচে জলের পাইপ বা অন্য কোনও কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে পুরোমাত্রায়। পাশাপাশি গ্যাসের লাইন ফেটে আরও বড় বিপত্তির সম্ভাবনাও থাকে।

যে সমস্যা দূর করতে অভিনব প্রযুক্তি ব্যবহার করছে কেন্দ্রীয় মন্ত্রক। সোমবার রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক (Department Of Telecommunications) ও রাজ্যের তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন দফতর (Department Of Information Technology and Electronis) আয়োজিত ওয়ার্কশপে যা বিশদে বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা।

সুগম সঞ্চার ও কল বিফোর ইউ ডিগ মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যাবে, মাটির নীচে কোথায় কী ওয়্যার রয়েছে। জলের লাইন হোক বা গ্যাস, বিদ্যুতের কেবল হোক বা ফোনের, পুঙ্খানুপুঙ্খভাবে তা ধরা পড়বে অ্যাপে। সবচেয়ে বড় কথা, এলোপাথাড়ি খোঁড়াখুঁড়ি করার আগে, আগে থেকে দেখে নেওয়া যাবে কোথায় রয়েছে অপ্টিক্যাল ফাইবার, যার সঙ্গে সংযোগ করা যাবে ৫জি কেবলের। সেই মতো অঙ্ক কষে খননের কাজ করা সম্ভব হবে। তবে সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে তাদের খননকার্যের বিবরণ জানাতে হবে অ্য়াপে।

পাশাপাশি পোর্টালে ও অ্যাপে থাকবে আরও অনেক তথ্য। যেমন কোন খুঁটি কাদের মালিকানাধীন। কোনটা বিদ্যুৎ দফতরের, কোনটা কর্পোরেশনের। পাশাপাশি, ব্যক্তিগত সম্পত্তিতে টাওয়ার বসাতে এখন থেকে আর স্থানীয় প্রশাসনের অনুমতিপত্র নিতে হবে না। পোর্টালে আবেদন করলেই হবে। টেলিকম সংস্থা ও ব্যক্তিগত সম্পত্তির মালিকের সহমতের ভিত্তিতে বসানো যাবে টাওয়ার।

কেন্দ্রের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের নীতি নির্ধারিত হবে। সূত্রের খবর, ১ মাসের মধ্যে রাজ্যের নীতি তৈরি হয়ে যেতে পারে। এ নিয়ে ওয়ার্কিং কমিটি তৈরির সুপারিশ করছেন কেন্দ্রীয় কর্তারা। জানানো হয়েছে, ১৪ রাজ্যে ইতিমধ্যেই ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। রাজ্যে ৫জির খরচ কীরকম হবে?

সূত্রের খবর, গোটা বাংলায় একই খরচ রাখার ব্যাপারে সচেষ্ট রাজ্য সরকার। টেলিকর্তারা জানিয়েছেন, ৪জির তুলনায় দশগুণ দ্রুত গতিতে ইন্টারনেট সার্ফ, ডাউনলোড ও আপলোড করা যাবে ৫জিতে। স্বাস্থ্যব্যবস্থা থেকে শুরু করে কৃষি, শিক্ষা থেকে শিল্প, সবেতেই রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেবে ৫জি পরিষেবা, দাবি বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: নেই পর্যাপ্ত টাওয়ার, রাজ্যে ৫জি পরিষেবা চালু করার পথে অগ্নিপরীক্ষা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget