এক্সপ্লোর

5G Exclusive: ৫জি টাওয়ার বসলে পরিবেশের আরও ক্ষতি?

Mobile Tower Scare: গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শুরু হবে ৫জি পরিষেবা। যেখানে প্রত্যেক দুশো বা তিনশো মিটার ছাড়া বসাতে হবে মোবাইল টাওয়ার। তাতে কি সঙ্কট আরও বাড়বে?

কলকাতা: কেউ বলেন চাষের ক্ষতি হয়। ফলন কমে যায়। কারও মতে, মৌমাছি-সহ অন্যান্য পতঙ্গ পথভ্রষ্ট হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় পরাগমিলনের প্রক্রিয়া। যার প্রভাব পড়ে ফসলে। কারও কারও আশঙ্কা, শুধু গাছপালা বা পশু-পাখি নয়, মোবাইল টাওয়ারের জন্য মানুষের শরীরেও নানা ক্ষতিকর প্রভাব পড়ে।                                         

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শুরু হবে ৫জি পরিষেবা (5G Service)। যেখানে প্রত্যেক দুশো বা তিনশো মিটার ছাড়া বসাতে হবে মোবাইল টাওয়ার। তাতে কি সঙ্কট আরও বাড়বে?                                           

সোমবার রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক (Department Of Telecommunications) ও রাজ্যের তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন দফতর (Department Of Information Technology and Electronis) আয়োজিত ওয়ার্কশপে আলোচনার ফাঁকে ঘুরেফিরে এল সেই প্রশ্নও।                                                                                                  

যদিও আশ্বস্ত করছেন কেন্দ্রীয় টেলিকম ইনফ্রাস্ট্রাকচারের ডিরেক্টর ধনঞ্জয় গাওয়াণ্ডে। সোমবার ওয়ার্কশপে যোগ দিতে যিনি কলকাতায় এসেছিলেন। অনুষ্ঠানের ফাঁকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মোবাইল টাওয়ারের ক্ষতিকর প্রভাব নিয়ে এমনিতেই বহুমত রয়েছে। যা নিয়ে বিতর্কও কম হয়নি। ৫জি পরিষেবা চালু হলে টাওয়ারের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যাবে। রাজ্যে এখন যেখানে দেড় লক্ষ টাওয়ার রয়েছে, ৫জি পরিষেবা চালু হলে সেই সংখ্যাটা দাঁড়াবে ১৫ লক্ষ। তাতে কি পরিবেশের ক্ষতি বাড়বে?                

ধনঞ্জয় বলছেন, 'কোনও সমস্যা হবে না। সবরকম সতর্কতা অবলম্বন করেই পরিষেবা চালু করা হবে। সবচেয়ে বড় কথা, বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কোথাও কোনও সমস্যা হচ্ছে না। বিজ্ঞানী বা চিকিৎসকেরাও আশ্বস্ত।'

আরও পড়ুন: নেই পর্যাপ্ত টাওয়ার, রাজ্যে ৫জি পরিষেবা চালু করার পথে অগ্নিপরীক্ষা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget