এক্সপ্লোর

5G Phones Under Rs 20,000: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫জি কানেক্টিভিটি, ফোন কেনা যাবে ২০ হাজার টাকার মধ্যেই, রইল তালিকা

108 Megapixel Primary Rear Camera Sensor: ক্রেতাদের জন্য রয়েছে একটি তালিকা যেখানে সব ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। দাম ২০ হাজার টাকার কম।

5G Phones Under Rs 20,000: অনেকেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবার প্রথমে মান্যতা দেন ফোনের ব্যাটারি এবং চার্জ ফিচারকে (Smartphone Battery And Charging Capacity)। এর পাশাপাশি ক্রেতারা সবচেয়ে বেশি যেটা দেখে ফোন কেনেন সেটা হল ক্যামেরা ফিচার (Phone Camera Features)। ভাল ক্যামেরা মানেই ফোনের দাম প্রচুর হবে, এমন ভাবনাচিন্তা অনেকেরই রয়েছে। সবক্ষেত্রে এই তথ্য সত্যি নয়। আসলে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের দৌলতে আজকাল সারাবছরই বিভিন্ন অফারে ফোন কেনার সুযোগ পান ক্রেতারা। তাই যাঁরা মোটামুটি দামে (মিড রেঞ্জ স্মার্টফোন) ভাল ক্যামেরা ফিচার যুক্ত ফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল একটি তালিকা। এখানে সব ফোনেই ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। দাম ২০ হাজার টাকার কম। কোন কোন ফোন এই তালিকায় রয়েছে, দেখে নিন। 

রেডমি নোট ১৩ ৫জি 

শাওমির এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এখানে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। রেডমির এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি 

এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১৭,২০০ টাকায়। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি একটি এলসিডি ডিসপ্লে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

পোকো এক্স৬ নিও ৫জি 

পোকো সংস্থার এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

টেকনো পোভা ৬ প্রো ৫জি 

ই-কমার্স সংস্থা অ্যানাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

রিয়েলমি ১২ ৫জি 

এই ফোন এখন ভারতে কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রিয়েলমির এই ৫জি ফোনে একটি ৬.৭২ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট, একটি ৫০০০ এমএএইচ বায়টারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! কোন কোন মডেল কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget