এক্সপ্লোর

Acer Tablet: ১৫ হাজারের কমেই পেয়ে যাবেন ট্যাব, থাকছে আধুনিক ফিচার, অফার সীমিত সময়ের

Acer Iconia Tablets: এসার সংস্থার দুটো ট্যাব লঞ্চ হয়েছে ভারতে। একটিতে রয়েছে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে। অন্যটিতে রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে।

Acer Tablet: ল্যাপটপের (Laptops) দুনিয়ায় এসার (Acer) সংস্থার নাম পরিচিত। অনেকেই এসার কোম্পানির ল্যাপটপ (Acer Tablet) ব্যবহারও করেছেন। এবার এই সংস্থাই বেশ সস্তায় লঞ্চ করল ট্যাবলেট (Acer Tablet)। ভারতে লঞ্চ হয়েছে এসার সংস্থার দু'টি ট্যাব Acer Iconia ৮.৭ এবং Acer Iconia ১০.৩৬। অর্থাৎ একটি ট্যাবে রয়েছে ৮.৭ ইঞ্চির ডিসপ্লে। আর অন্যটিতে রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে। এসার সংস্থার এই দুই ট্যাবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট, ডুয়াল সিমের (৪জি এলটিই) সাপোর্ট। এই দুই ট্যাব পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ আউট-অফ-দ্য-বক্সের সাহায্যে। Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর। এছাড়াও রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবের মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট এবং ৭৪০০ এমএএইচ ব্যাটারি। 

এসার সংস্থার এই নতুন দুই ট্যাবে দাম কত ? 

Acer Iconia ৮.৭ ট্যাবের দাম শুরু হচ্ছে ১১,৯৯০ টাকা থেকে। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ মডেলের দাম শুরু হচ্ছে ১৪,৯৯০ টাকা থেকে। দুটো ট্যাবই দেখা যাচ্ছে অনলাইনে। কেনা যাবে সোনালি রঙে। এই ট্যাব কেনা যাবে অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন, এসার ইন্ডিয়ার ওয়েবসাইট এবং এসার এক্সক্লুসিভ স্টোর থেকে। আপাতত যে দাম প্রকাশ্যে রয়েছে তা সীমিত সময় পর্যন্ত উপলব্ধ থাকবে। তবে এই অফার কতদিন পর্যন্ত থাকছে সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি এসার সংস্থা। 

এসার সংস্থার এই দুই ট্যাবে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা চলবে এই ট্যাব। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবে রয়েছে ৭৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে প্রায় ১০ ঘণ্টা চালু থাকবে এই ট্যাব। Acer Iconia ৮.৭ ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে Acer Iconia ১০.৩৬ ট্যাবে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন, সঙ্গে থাকছে আর কী? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget