এক্সপ্লোর

Redmi Phones: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন, সঙ্গে থাকছে আর কী?

Smartphones: শাওমি ১৫ সিরিজও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এই বছর নয়, আগামী বছর। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শাওমি ১৫ সিরিজ ভারতের বাজারে লঞ্চ হতে পারে।

Redmi Phones: শাওমি ইন্ডিয়া (Xiaomi India) ভারতে নতুন দু'টি ফোন ফোন লঞ্চ করতে চলেছে। শাওমি- র সাব-ব্র্যান্ড রেডমি (Redmi Smartphones) সংস্থার দুটো নতুন ফোন লঞ্চ হবে দেশে। এর মধ্যে রয়েছে একটি ৫জি ফোনও (5G Phone)। জানা গিয়েছে, রেডমি এ৪ ৫জি (Redmi A4 5G) এবং রেডমি নোট ১৪ সিরিজ (Redmi NOte 14 Series) ভারতে লঞ্চ করবে শাওমি (Xiaomi Phones) কর্তৃপক্ষ। রেডমি এ৪ ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট। এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যেই হবে। অর্থাৎ বেশ সস্তায় ৫জি ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। আর এটা স্পষ্ট যে এই ফোন একটি বাজেট ৫জি স্মার্টফোন (Budget 5G Phone) হতে চলেছে। এর পাশাপাশি রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 13 Series) সাকসেসর হিসেবে রেডমি নোট ১৪ সিরিজও ভারতে লঞ্চ হতে চলেছে। 

ভারতে কবে লঞ্চ হতে পারে রেডমি এ৪ ৫জি এবং রেডমি নোট ১৪ সিরিজ 

শোনা যাচ্ছে, রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে নভেম্বর মাসেই। অন্যদিকে রেডমি নোট ১৪ সিরিজ ডিসেম্বর মাসে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিত ভাবে কোনও দিনক্ষণ জানা যায়নি এখনও। অন্যদিকে শাওমি ১৫ সিরিজও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এই বছর নয়, আগামী বছর। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শাওমি ১৫ সিরিজ ভারতের বাজারে লঞ্চ হতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও। 

রেডমি এ৪ ৫জি এবং রেডমি নোট ১৪ সিরিজের ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে 

রেডমি নোট ১৪ সিরিজ চিনে লঞ্চ হয়েছে সেপ্টেম্বর মাসে। এই সিরিজের ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রেডমি নোট ১৪ প্রো প্লাস এবং রেডমি নোট ১৪ প্রো - এই দুই ফোনে রয়েছে যথাক্রমে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ এবং ডিমেনসিটি ৭৩০০ আলট্রা চিপসেট। 

রেডমি নোট ১৪ প্রো ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা। অন্যান্য মডেলে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রেডমি প্রো প্লাস মডেলে রয়েছে ৬২০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে প্রো মডেলে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

রেডমি এ৪ ৫জি ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি এ৪ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- বছর শেষে এবং নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য চমক রেখেছে শাওমি ও স্যামসাং সংস্থা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget