এক্সপ্লোর

Acer Smartphones: ল্যাপটপের সংস্থা 'এসার' এবার লঞ্চ করতে চলেছে স্মার্টফোন, ভারতে কবে আসছে এসার কোম্পানির স্মার্টফোন

Smartphones: একের বেশি সংখ্যক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এসার সংস্থা। তবে কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।

Acer Smartphones: এসার সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একটি নয়, একাধিক স্মার্টফোন লঞ্চ করতে পারে এসার সংস্থা। এমনিতে এই কোম্পানির ল্যাপটপ অনেকেই ব্যবহার করবেন। এবার সেই সংস্থারই ফোন আসছে ইউজারদের জন্য। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এসার সংস্থার ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব ভারতে লঞ্চের পর এসার সংস্থার স্মার্টফোন কেনা যাবে অ্যামাজন থেকে। যদিও এসার সংস্থা কোন কোন ফোন লঞ্চ করবে তা এখনও জানা যায়নি। গত বছরই ঘোষণা করা হয়েছিল যে, ভারতে এসার ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ হবে। অনুমান করা হচ্ছে ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা দামের মধ্যে ফোন লঞ্চ করবে এসার সংস্থা। 

২৫ মার্চ এসার সংস্থা নতুন স্মার্টফোন লঞ্চ করবেন। একের বেশি স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন মডেল লঞ্চ হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। এসার সংস্থার আসন্ন ফোনগুলিতে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। আর ফোনের ব্যাক প্যানেলে Acerpure ব্র্যান্ড নাম লেখা থাকবে। এই বছরের শুরুর দিকে Acerone Liquid S162E4 এবং Acerone Liquid S272E4- এই দুই স্মার্টফোনের নাম দেখা গিয়েছিল এসার পিওর ওয়েবসাইটে। এর থেকে অনুমান, এই দুই ফোনই পরের মাসে লঞ্চ হতে পারে। অর্থাৎ দুটো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।  

Acerone Liquid S162E4- এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন এবং তার উপরে কর্নিং গোরিলা গ্লাস ৫ লেয়ার থাকতে পারে। অন্যদিকে Acerone Liquid S272E4 এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। Acerone Liquid S162E4 ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এসার সংস্থার আসন্ন দুই ফোনে অ্যান্ড্রয়েড ১৪-র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই ফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। এছাড়াও Acerone Liquid S162E4 ফোনে ৫১২ জিবি পর্যন্ত এবং Acerone Liquid S272E4 ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। দু'ক্ষেত্রেই স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে। এসার সংস্থার আসন্ন দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ডুয়াল ৪জি সিম, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট। 

Acerone Liquid S162E4 মডেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ০.০৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। অন্যদিকে Acerone  Liquid S272E4 মডেলে ২০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। দুটো ফোনেই ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে। 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget