এক্সপ্লোর

Sunny Leone AI Clone: সহজেই চ্যাট করতে পারবেন সানি লিওনির সঙ্গে, হবে ভিডিয়ো কলও- সানি নিজেই জানালেন উপায়

Sunny Leone: এবার সানি লিওনির সঙ্গে কথা বলতে পারবেন সহজেই। চ্যাটও করতে পারবেন, হবে ভিডিয়ো কলও। সানি নিজেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তাঁর একটি এআই ক্লোন।

মুম্বই:  বলিউডের অন্যতম সেনসেশন সানি লিওনির (Sunny Leone) সঙ্গে এবার কথা বলা যাবে সরাসরি। মোবাইলে চ্যাটিং হোক বা ভিডিয়ো কল, সবেতেই উপলব্ধ থাকবেন সানি। কিন্তু তিনি নিজে নন, বরং তাঁরই একটি ক্লোনের সঙ্গে কথা বলতে পারবেন অনুরাগীরা। ভারতে এই প্রথম কোনও তারকা আনুষ্ঠানিকভাবে নিজের এআই ক্লোন তৈরি করলেন। মুম্বইতে সানি লিওনির এই এআই ক্লোনের উদ্বোধন হয়েছে ১৬ জানুয়ারি।

কীভাবে চ্যাট হবে সানি লিওনির সঙ্গে ?

কামোটো ডট এআই (Kamoto.AI) সংস্থার মাধ্যমেই এই ক্লোনিং করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সংস্থার প্রধান তোশেন্দ্র শর্মা এবং রোহেন্দ্র সিং মুম্বইতে এক বিশাল সমাবেশে সানি লিওনির এই এআই ক্লোনের উদ্বোধন করেন। কামোটো ডট এআই ব্যক্তিগত কিছু তথ্যের ভিত্তিতে খুব সহজে কয়েকটা ক্লিকেই যে কোনও মানুষের ভার্চুয়াল এআই রেপ্লিকা বানিয়ে ফেলতে পারে। সানি লিওনির এই ক্লোনটিও বহু প্রশিক্ষণ এবং কণ্ঠস্বর আত্তীকরণের মাধ্যমে বানানো হয়েছে। সানির সঙ্গে এই কামোটো এআইয়ের মার্চেন্ডাইস প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই যে কেউ সানির ক্লোনের সঙ্গে চ্যাট ও ভিডিয়ো কলে কথা বলতে পারেন। তবে কেউ চাইলে সানি লিওনির (Sunny Leone) এলিট ক্লাবের সদস্যপদও নিতে পারেন। আর কিছু সৌভাগ্যবান অনুরাগী সানির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগও পাবেন।

কী এই কামোটো ডট এআই ?

কামোটো ডট এআই (Kamoto.AI)  মূলত এমন একটি প্ল্যাটফর্ম যারা বিভিন্ন এআই ক্যারেকটার নিয়ে কাজ করে, তাদের প্রশিক্ষণ দেওয়া, এমনকী তাঁর সাহায্যে অর্থোপার্জনের উপায় করার চেষ্টাই এদের মূল কাজ। এক্ষেত্রে বিভিন্ন তারকা এবং ইনফ্লুয়েন্সারদের কাছে তারা এমন আবেদন রাখেন যাতে তাদের এআই ক্লোন নির্মাণ করে মার্কেটপ্লেসে তা দিয়ে অর্থোপার্জন সম্ভব হয়।

সানি কী বললেন ?

এ প্রসঙ্গে সানি লিওনি (Sunny Leone) নিজে বলেন, 'আমার এআই ক্লোনের উদ্বোধন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যেন। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি চাই অনাস্বাদিত কিছু আগে দেখা হয়নি এমন কিছু জানতে, শিখতে, বুঝতে যা আমাকে একজন শিল্পী হিসেবেও এবং ব্যবসার দিক থেকেও অনেক সমৃদ্ধ করে তুলবে। আমার এআই ক্লোনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমি আশা করছি অনুরাগীদের সঙ্গে আমার সম্পর্ক আরও উন্নত হয়ে উঠবে।'  

কামোটো এআইয়ের প্রধান তোশেন্দ্র সিংয়ের মতে, 'সানি লিওনিই প্রথম আন্তর্জাতিক স্তরের তারকা যিনি এই এআই ক্লোনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আমরা চাই পরে আরও বিখ্যাত মানুষেরা তাদের ক্লোন তৈরি করুক। লাইসেন্স সহ এআই ক্লোন তৈরির সমস্ত নৈতিক বিষয় এবং নিরাপত্তা সম্পর্কে যাচাই করে নেওয়া হয়েছে সংস্থার তরফে।'

আরও পড়ুন: Prabhas-Shruti Haasan: প্রভাস, শ্রুতির হাতে আরসিবি জার্সি, 'সালার'-র সাফল্যের পার্টিতে বিশেষ উপহার পেলেন তারকারা

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget