এক্সপ্লোর

Ulaa Browser: Google Chrome-কে পিছনে ফেলছে ভারতের Ulaa Browser! কেন জনপ্রিয় হয়ে উঠছে এই অ্যাপটি?

Zoho App: এবার Ulaa ব্রাউজার নামে একটি নতুন Zoho অ্যাপ এসেছে যা অ্যাপ স্টোরের র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • Zoho-র Ulaa ব্রাউজার Google Chrome-কে টক্কর দিচ্ছে।
  • এটি উন্নত সুরক্ষা ও ডেটা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়।
  • Ulaa ব্রাউজারে বিল্ট-ইন অ্যাড ব্লকার এবং ট্র্যাকার আছে।
  • AI চালিত ইউনিফাইড সার্চ সিস্টেম বিভিন্ন অ্যাপে সহজ লগইন দেয়।

কলকাতা: ভারতীয় সফটওয়্যার নির্মাতা Zoho- এর তৈরি একাধিক অ্যাপ বর্তমানে বিশ্বব্যাপী টেক জায়ান্টদের তৈরি একাধিক অ্যাপের সঙ্গে টক্কর দিচ্ছে। সম্প্রতি, জোহোর আরাত্তাই (Arattai) অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপকে সরিয়ে অ্যাপ স্টোরের শীর্ষে জায়গা করে নিয়েছে।                         

এবার Ulaa ব্রাউজার নামে একটি নতুন Zoho অ্যাপ এসেছে যা অ্যাপ স্টোরের র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। টেক বিশেষজ্ঞদের মত Arattai কে জনসাধারণের জন্য WhatsApp এর বিকল্প হিসেবে আনা হয়েছে। অন্যদিকে, Ulaa ব্রাউজারটি Android এবং iOS এ Google Chrome এর বিকল্প হিসেবে আনা হয়েছে।                    

Google Chrome এবং Apple এর Safari-এর সঙ্গে প্রতিযোগিতায় ইতিমধ্যেই টক্কর দিচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। এই ব্রাউজারটি অ্যান্ড্রয়েড, iOS, Windows, Mac এবং Linux-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতেও পাওয়া যাচ্ছে। এর সবচেয়ে বড়ো ইউএসপি হল এর উন্নত সুরক্ষা ও ডেটা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি। Ulaa গুগল ক্রোমের মতোই ক্রোমিয়ামের উপর তৈরি, নতুন ব্রাউজারটি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ বা থার্ড পার্টিকে অনুমতি ছাড়া ডেটা হস্তান্তর করে না।

Zoho-এর তরফে একটি ব্লগপোস্টে বলা হয়েছে, ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করার জন্য Ulaa ব্রাউজারটিতে বিল্ট-ইন অ্যাড ব্লকার এবং ট্র্যাকারও আছে। এছাড়াও নতুন ব্রাউজারটিতে বিভিন্ন প্রোফাইল মোডও রয়েছে: ওয়ার্ক, পার্সোনাল, কিডস, ডেভেলপার, ওপেন সিজন। ওয়ার্ক মোডটি এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য তৈরি, যেখানে ডেভেলপার মোডটি পেশাদার ওয়েব ডেভেলপার এবং পরীক্ষকদের জন্য এবং পার্সোনাল মোডটি সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি।                           

বর্তমানে গোটা পৃথিবীর প্রায় প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে নির্ভর করে গুগল ক্রোমের উপর। তবে 'আত্মনির্ভর ভারত' এর প্রেক্ষাপটে ভারতকে ‘ডিজিটাল স্বাধীনতা’ দিতে ভারতীয়দের জন্য ভারতীয় ওয়েব ব্রাউসার বা সার্চ ইঞ্জিন তৈরিতে জোর দিয়েছিল কেন্দ্র। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে আয়োজিত ভারতীয় ওয়েব ব্রাউসার ডেভেলপমেন্ট প্রতিযোগিতায় জোহো কর্পোরেশন জয়ী ঘোষিত হয়েছিল।                          

এই Ulaa ব্রাউজারে এআই চালিত ইউনিফাইড সার্চ সিস্টেমও আছে। যা ব্যবহারকারীদের প্রতিবার ম্যানুয়ালি সাইন ইন না করেই যেকোনো জোহো অ্যাপ্লিকেশনে নিরাপদে সাইন ইন করতে দেয়। 

 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget