এক্সপ্লোর

Airtel Recharge Plan: এয়ারটেলে দারুণ অফার, ফ্রি পাবেন ১০ জিবি ডেটা, ওটিটির সুবিধে- কতদিন থাকবে সুযোগ ?

Airtel Special Recharge Plan: মূলত তিনটি রিচার্জ প্ল্যান অফারে দিচ্ছে এয়ারটেল। ৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত গ্রাহক এয়ারটেলে রিচার্জ করাবেন কেবলমাত্র তারাই এই অফারের সুবিধে পাবেন।

Airtel Offer: বেসরকারি টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এই অফারে গ্রাহকরা (Airtel Offer) অতিরিক্ত কিছু সুবিধে পাবেন। এর আগে রিলায়েন্স জিও তাদের অষ্টম বার্ষিকী উপলক্ষ্যে তাদের গ্রাহকদের জন্য অফার এনেছিল, এবারে সুযোগ দিচ্ছে এয়ারটেল। একটা বিশেষ অফারের ঘোষণা করেছে এয়ারটেল (Airtel Recharge Plan)। তবে এই অফার বৈধ থাকবে শুধুমাত্র ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যেই অফার পেতে গেলে রিচার্জ করিয়ে নিতে হবে।

কী আছে এই অফারে

মূলত তিনটি রিচার্জ প্ল্যান অফারে দিচ্ছে এয়ারটেল। ৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত গ্রাহক এয়ারটেলে রিচার্জ করাবেন কেবলমাত্র তারাই এই অফারের সুবিধে পাবেন। সংস্থার ৯৭৯, ১০২৯ এবং ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে মিলবে বাড়তি সুবিধে।

৯৭৯ টাকার রিচার্জে কী সুবিধে

বর্তমানে এয়ারটেলের যে ৯৭৯ টাকার প্ল্যান রয়েছে, তাতে গ্রাহকরা ২ জিবি ইন্টারনেটের সুবিধে পেয়ে থাকেন। এছাড়া আনলিমিটেড ভয়েস কলিং, ২২টি ওটিটি প্ল্যাটফর্ম, এয়ারটেল এক্সট্রিমের সুবিধেও এই রিচার্জ প্ল্যানে পাওয়া যায়। ৮৪ দিনের ভ্যালিডিটি রয়েছে এই রিচার্জ প্ল্যানের। কিন্তু এখন এই নতুন অফার অনুযায়ী এই রিচার্জ প্ল্যান নিলে গ্রাহকরা বাড়তি ১০ জিবি ডেটা কুপন পেয়ে যাবেন ২৮ দিনের জন্য।

১০২৯ টাকার প্ল্যানে কী অফার

১০২৯ টাকার প্রি-পেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন ২২টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সুবিধে, তার সঙ্গে দৈনিক ১০০টি এসএমএস ফ্রি, আর আনলিমিটেড ভয়েস কলিং তো আছেই। এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেটের একটি কুপন পাবেন গ্রাহকরা যারা শুধুমাত্র ১১ সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করাবেন।

আর সবশেষে এয়ারটেলের প্রিপেইড প্ল্যানে ৩৫৯৯ টাকার রিচার্জ করালে ২৮ দিনের জন্য আপনি যেমন বিনামূল্যে ১০ জিবি অতিরিক্ত ডেটার সুবিধে পাবেন, তেমনি এই প্ল্যানটি বৈধ থাকবে ৩৬৫ দিন। গ্রাহকরা এই রিচার্জ করলে দৈনিক ২ জিবি করে ডেটা পাবেন। এছাড়া গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান নিলে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধে পাবেন, ১০০টি ফ্রি এসএমএস পাবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Job News: দোরগোড়ায় উৎসব, তার আগে লাফিয়ে বাড়ল কাজের সুযোগ! কোন ক্ষেত্রে চাকরি?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget