এক্সপ্লোর

Instagram Reels: ১৫ মিনিটের কম সময়ের ভিডিও রিলস হিসেবে শেয়ার করা যাবে ইনস্টাগ্রামে, জানুন বিস্তারিত

Instagram Videos: ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রে নতুন ফিচার চালু করতে চলেছে পেরেন্ট সংস্থা মেটা।

Instagram Reels: ছবি এবং ভিডিও শেয়ারের জন্য বিশ্বজুড়ে এখন জনপ্রিয় ইনস্টাগ্রাম (Instagram)। আর এই সোশ্যাল মিডিয়া (Social Media) মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় বিষয় হল ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। তরুণ প্রজন্মের বেশিরভাগই আজকাল মেতে থাকেন ইনস্টাগ্রাম রিলসে। এবার তাই এই রিলস সংক্রান্তই নতুন ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে আপলোড হওয়া যেকোনও ১৫ মিনিটের কম ভিডিও রিল হিসেবে শেয়ার করা যাবে। খুব তাড়াতাড়ি এই নতুন পরিবর্তন ইনস্টাগ্রামে দেখা যাবে বলেও জানা গিয়েছে। তবে অন্যান্য ভিডিওর থেকে বিশেষ কিছু নিয়ম চালু হচ্ছে না। সেগুলো রেগুলার ভিডিও হিসেবেই আপলোড করা হবে। একটি ব্লগপোস্টে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চায় বেশি সংখ্যক ইউজার তাদের সৃজনশীল সত্ত্বা শেয়ার করুক। আর তাই অনেক নতুন ফিচার যুক্ত করা হচ্ছে ইনস্টাগ্রাম রিলসে। ফোন থেকেই সরাসরি ভিডিও ক্যাপচার করে বা তুলে নিয়ে তা এডিট এবং শেয়ার করতে পারবেন ইউজাররা।

টিকটকের সঙ্গে বরাবরই ইনস্টাগ্রাম রিলসের প্রতিযোগিতা রয়েছে। আর এক্ষেত্রে ইনস্টাগ্রামের রিলস টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার মূল অস্ত্র। বিগত কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্রামের রিলস। আর তার ফলেই ইনস্টাগ্রামের এই ফিচারে নতুন নতুন আপডেটও এসেছে। এবার ফের একটি নতুন আপডেট তথা ফিচার জুড়তে চালেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ১৫ মিনিটের কম মেয়াদের যেকোনও ভিডিও ইনস্টাগ্রামে রিলস হিসেবে আপলোড করা যাবে।

ইনস্টাগ্রামের মতোই ফেসবুকেরও পেরেন্ট অর্গানাইজেশন বা মূল সংস্থা মেটা। সম্প্রতি তাদের আরও একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম হোয়াটসঅ্যাপেও নতুন ফিচার আপডেট করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য হামেশাই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়। এবার যে নতুন ফিচার যুক্ত হয়েছে সেখানে বলা হয়েছে যে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের ডেটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করতে পারবেন। এর পাশাপাশি বলা হয়েছে এবার থেকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা ভয়েস নোটও শেয়ার করতে পারবেন ইউজাররা।

আরও পড়ুন- অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে কীভাবে স্থানান্তর করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট ডেটা? জানুন পদ্ধতি

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget