এক্সপ্লোর

Amazon Great Republic Day Sale 2023: ১৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান? অ্যামাজনের সেলে পাবেন এই মডেলগুলি

Smartphones Under Rs 15,000: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৩- এ ১৫ হাজার টাকার মধ্যে যে ফোনগুলি পাওয়া যাবে, রইল তার তালিকা।

Smartphones: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2023) শুরু হয়ে গিয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল। যাঁরা নতুন ফোন (Smartphones Uder Rs 15,000) কেনার পরিকল্পনা করছেন, তাঁরা অ্যামাজনের এই সেলে বিভিন্ন ফোনের অপশন পাবেন। ১৫ হাজার টাকা বাজেট হলে বেশ কিছু ফোন কেনার সুযোগ পাবেন আপনি। এমনিতেও স্মার্টফোনের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এই ই-কমার্স সংস্থা। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই, কুপন ভিত্তিক ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার এবং পেমেন্ট সংক্রান্ত বিশেষ ছাড়। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা, প্রায় ২৫০০ টাকা। এবার দেখে নেওয়া যাক অ্যামাজনের এই সেলে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন কেনার সুযোগ পাবেন আপনি। 

রেডমি ১১ প্রাইম ৫জি

অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। এই ফোন আসলে অ্যামাজনের সেলে থাকা 'মোস্ট অ্যাফোর্ডেবল' ৫জি ফোন। 

আইকিউওও জেড৬ লাইট ৫জি

ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। গেমিংয়ের জন্য এই ফোন আদর্শ। কারণ আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে। 

স্যামসাং গ্যালাক্সি এম৩২

স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনের আসল দাম ১৬,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন কেনা যাবে ১৩,৪৯৯ টাকায়। এই ফোনে রএছে ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, মিডিয়াটেক জি৮০ চিপসেট, ৪ জিবি ও ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। 

আইকিউওও জেড৬ ৪৪ ওয়াট

অ্যামাজনের সেলে আইকিউওও সংস্থার এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। যদিও এই ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ কম দামে আইকিউওও সংস্থার এই ফোন কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আইকিউওও জেড৬ ৪৪ ওয়াটের ফোনে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট এবং ফাস্ট চার্জিং ফিচার। 

রিয়েলমি নারজো ৫০

এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। এই ফোন কেনার ক্ষেত্রে থাকছে নো-কস্ট ইএমআই অপশন (নির্দিষ্ট পেমেন্ট প্রক্রিয়ায়)। কিস্তি শুরু হবে ৫৭৩ টাকা থেকে। এই ফোনে ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। 

রেডমি ১০ পাওয়ার

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ১১,৪৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৮,৯৯৯ টাকা। প্রায় ৩৯ শতাংশ ছাড় রয়েছে এই ফোনের দামের ক্ষেত্রে। রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস টাচ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১-র সাপোর্ট, ৮ জিবি র‍্যাম এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- ডুয়াল রেয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ওপ্পো এ৭৮ ৫জি ফোন, দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget