এক্সপ্লোর

Smartphones Under Rs 10,000: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ১০ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন কেনা যাবে?

Amazon Great Republic Day Sale 2024: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৪- এ ১০ হাজার টাকার কমে বেশ কয়েকটি স্মার্টফোন কেনা যাবে। সেই তালিকায় কী কী রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক। 

Smartphones Under Rs 10,000: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2024) শুরু হয়েছে প্রাইম মেম্বারদের জন্য। বাকি ইউজারদের জন্য ১৪ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই সেল। ক্রেতারা এসবিআই (SBI)- এর কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো প্রোডাক্টের পরিবর্তে নতুন প্রোডাক্ট কেনার সুবিধা। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৪- এ ১০ হাজার টাকার কমে (Smartphones Under Rs 10,000) বেশ কয়েকটি স্মার্টফোন কেনা যাবে। সেই তালিকায় কী কী রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক। 

পোকো সি৫৫

এই ফোনে রয়েছে মিডিয়াটেক জি৮৫ প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। পোকো সি৫৫ ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেনসর। পোকো সি৫৫ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ বায়টারি। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে মাত্র ৬৪৯৯ টাকায়। 

রিয়েলমি নারজো এন৫৩

রিয়েলমির এই ফোনে রয়েছে একটি Unisoc octa-core chip, যার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD প্যানেল যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সঙ্গে থাকছে SuperVOOC চার্জার। অ্যামাজনের সেলে এই ফোনে কেনা যাবে ৭৪৯৯ টাকা।

রেডমি ১৩সি

এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ৬.৭৪ ইঞ্চির একটি dot drop ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। রেডমি ১৩সি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ৭৯৯৯ টাকায়। 

আইটেল পি৫৫ ৫জি

অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ৫জি ফোন কেনা যাবে মাত্র ৮৯৯৯ টাকায়। আইটেল পি৫৫ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। তার সঙ্গে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত), ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি

এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1330 octa core প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। স্যামসাংয়ের এই ফোনে একটি ৬০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। 

আরও পড়ুন- ৮ হাজার টাকারও কমে পাবেন ঝাঁ-চকচকে স্মার্টফোন ! নতুন বছর চমক ইনফিনিক্স সংস্থার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget