এক্সপ্লোর

Infinix Smartphones: ৮ হাজার টাকারও কমে পাবেন ঝাঁ-চকচকে স্মার্টফোন ! নতুন বছর চমক ইনফিনিক্স সংস্থার

Infinix Smart 8: ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে আবার রয়েছে Quad LED Ring ফ্ল্যাশ।

Infinix Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8) ফোন। এটি একটি বাজেট সেগমেন্টের (Budget Smartphone) মডেল। দাম ১০ হাজার টাকারও কম। ইনফিনিক্সের (Infinix Smartphones) এই ফোনে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের দাম কত? কোথা থেকে কেনা যাবে? কী কী অফার রয়েছে?

টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড, গ্যালাক্সি হোয়াইট এবং রেনবো ব্লু- এই চার রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। এই ফোনের দাম ৭৪৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিক্রি। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার কার্ডের মাধ্যমে ফোন কিনলে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। 

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক

  • এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন এবং XOS 13- এর সাপোর্টে। 
  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৬ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম। এছাড়াও রয়েছে ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম। এছাড়াও এই ফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে আবার রয়েছে Quad LED Ring ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

ভারতে ওপ্পো রেনো ১১ ৫জি সিরিজও লঞ্চ হয়েছে একইদিনে। এই স্মার্টফোনে সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১১ ৫জি এবং ওপ্পো রেনো ১১ প্রো ৫জি- এই দুই ফোন। 

আরও পড়ুন- ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে অ্যামাজনের সাইটে আচমকাই ফাঁস ওয়ানপ্লাস ১২- র দাম !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget