এক্সপ্লোর

iPhone 13 Offers: অবিশ্বাস্য কম দামে পাবেন আইফোন ১৩, অ্যামাজনের প্রাইম ডে সেলে আকর্ষণীয় ছাড়

Amazon Prime Day Sale 2024: শুধু আইফোন নয় আরও একাধিক সংস্থার স্মার্টফোনের দাম আকর্ষণীয় ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে। তাই নতুন ফোন কেনার পরিকল্পনা করতেই পারেন আপনি। 

iPhone 13 Offers: ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হয়েছে প্রাইম ডে সেল ২০২৪ (Amazon Prime Day Sale 2024)। ২০ এবং ২১ জুলাই এই দুই দিন চলবে সেল। যাঁরা দামি ফোন কেনার পরিকল্পনা করেন, তাঁদের অনেকেই ই-কমার্স সংস্থাগুলির এই সেলের দিকে তাকিয়ে থাকেন। প্রতিবারের মতো এবছরও অ্যামাজন সংস্থা তাদের সদস্যদের নিরাশ করেনি। আইফোন ১৩- র (iPhone 13) দামে রয়েছে ব্যাপক ছাড়। তার ফলে ৫০ হাজার টাকার কমে আইফোন ১৩ কিনতে পারবেন আপনি। এ১৫ বায়োনিক চিপ, ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই আইফোন মডেলে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আইফোন ১৩ কেনার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ পরিমাণে ছাড় পেতে পারেন। শুধু আইফোন নয় আরও একাধিক সংস্থার স্মার্টফোনের দাম আকর্ষণীয় ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে। তাই নতুন ফোন কেনার পরিকল্পনা করতেই পারেন আপনি। 

অ্যামাজনের প্রাইম ডে সেল ২০২৪- এ আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে রয়েছে ছাড় 

২০২১ সালে আইফোন ১৩ লঞ্চ হয়েছিল আইফোন ১৩ সিরিজের ভ্যানিলা বা বেস মডেল হিসেবে। সেই ফোনের বেস ভ্যারিয়েন্টের দামেই রয়েছে ছাড়। লঞ্চের সময় আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। অ্যামাজনে এই ফোনের দাম ধার্য হয়েছে ৫৯,৯০০ টাকা। কিন্তু আপনি বর্তমানে এই ফোন কিনতে পারবে ৪৮,৭৯৯ টাকায়। এসবিআই অথবা আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড থাকলে এবং সেই কার্ডের সাহায্যে অ্যামাজন থেকে আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ মডেল কিনলে আপনি আরও ১০০০ টাকা ছাড় পাবেন। আর তার ফলে ফোনের দাম কমে হবে ৪৭,৭৯৯ টাকা। এরপরে আবার রয়েছে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা। সেক্ষেত্রে ক্রেতারা ৪৪,০৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে যে ফোন এক্সচেঞ্জ করবে সেই হাই-এন্ড রেঞ্জের ফোন হতে হবে এবং সেটি একদম ঝকঝকে বলা ভাল প্রায় নতুনের মতো থাকলে তবেই এই বিপুল পরিমাণ এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। তবে যদি এই এক্সচেঞ্জ অফার আপনি নাও পান তাও ব্যাপক পরিমাণে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে আপনার কাছে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমেই কিনতে পারবেন পোকো-র এই ৫জি ফোন, ফিচার বেশ নজরকাড়া 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget