এক্সপ্লোর

5G Phones Under Rs 10000: ১০ হাজার টাকার কমেই কিনতে পারবেন পোকো-র এই ৫জি ফোন, ফিচার বেশ নজরকাড়া

Poco M6 5G: এবার পোকো এম৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। দাম মাত্র ৮৯৯৯ টাকা।

5G Phones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে পোকো এম৬ ৫জি ফোনের (Poco M6 5G) নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে। সদ্য লঞ্চ হওয়া মডেলে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ (64 GB Storage)। এর আগে তিনটি র‍্যাম এবং দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল পোকো সংস্থার এই ৫জি ফোন (Poco 5G Phones)। সেগুলি ছিল ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি মডেল। এবার পোকো এম৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। দাম মাত্র ৮৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে কার্ডে ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অর্থাৎ ১০ হাজার টাকার কমে পোকো সংস্থার এই ৫জি ফোন কিনতে পারবেন আপনি। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে পোকো এম৬ ৫জি ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল পোকো এম৬ ৫জি ফোন। সেই সময় এই ফোন লঞ্চ হয়েছিল তিনটি কনফিগারেশনে। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ১০,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ১১,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ১৩,৪৯৯ টাকা। Galactic Black এবং Orion Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছিল পোকো এম৬ ৫জি ফোন। 

পোকো এম৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- র সাপোর্ট। 
  • ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে পোকো-র এই ফোনে। 
  • এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এই ফোনে। 
  • পোকো এম৬ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, জিপিএস, টাইপ-সি ইউএসবি কানেক্টিভিটি রয়েছে। 

আরও পড়ুন- বিশ্বজুড়ে প্রযুক্তি বিপর্যয়ের কারণ নাকি তিনি, জনৈক ভিনসেন্টের দাবি ঘিরে শোরগোল সোশ্যাল মিডিয়ায় 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget