এক্সপ্লোর

Amazon Deals: অ্যামাজনের সেলে ওয়ানপ্লাসের কোন কোন ফোনের দাম কমেছে? কী কী ছাড় রয়েছে? দেখে নিন

OnePlus Phones: ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ওয়ানপ্লাসের কোন কোন ফোনের দাম কমেছে, কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য দেখে নিন।

Amazon Deals: ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) ওয়ানপ্লাসের (OnePlus Smartphones) বেশ কিছু ফোনের দামে রয়েছে আকর্ষণীয় ছাড়। যদি ওয়ানপ্লাস সংস্থার ফোন আপনার পছন্দ হয় এবং কেনার পরিকল্পনা থাকে, তাহলে দেখে নিতে পারেন অ্যামাজনে ওয়ানপ্লাসের কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট 

এই ফোন কেনা যাবে ১৬,৪৯৯ টাকায়। এই ফোনের দামে রয়েছে ১০০০ টাকা ব্যাঙ্ক অফার। ওয়ানপ্লাসের এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ওয়ানপ্লাসের এই ফোনে যেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে ১০৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে এই ফোনে। কিন্তু অ্যান্ড্রয়েড ১৪- র আপগ্রেড পাওয়া যাবে। 

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি 

এই ফোন কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়, সঙ্গে রয়েছে ৫০০০ টাকার কুপন এবং অন্যান্য ব্যাঙ্ক অফার। ওয়ানপ্লাসের এই ফোনে ৬.৭৪ ইঞ্চির মেন ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং 1.5k রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এখানেও অ্যান্ড্রয়েড ১৪- র আপডেট পাওয়া যাবে এই ফোনে। 

ওয়ানপ্লাস ১১আর ৫জি 

এই ফোন অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে ৩১,৯৯৯ টাকায়। এই ফোনের ক্ষেত্রে রয়েছে ৩০০০ টাকার কুপন অফার। আর রয়েছে ১০০০ টাকার ব্যাঙ্ক অফার। 

ওয়ানপ্লাস ১২ 

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে ৬২,৯৯৯ টাকায়। জানা গিয়েছে, এই ফোনের আসল দাম ৬৪,৯৯৯ টাকা। এক্ষেত্রে ২০০০ টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এছাড়াও নির্দিষ্ট কিছু ফোন এক্সচেঞ্জ করে ওয়ানপ্লাস ১২ কিনলে ২৭,৫৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। 

আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৬৪ ৫জি, দাম কত? আর কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget