এক্সপ্লোর

iPhone 12 Pro Price Drop: দাম কমল আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ মিনির, কোথায় পাবেন, কত দাম জেনে নিন

iPhone 12 Pro Price Drop: অ্যাপলের আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ মিনি, গত বছরের দু’টি মডেলই আকর্ষণীয়। নীল, ধূসর, সোনালী এবং সাদা—চারটি রঙের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য।

নয়াদিল্লি: নতুন বছরের আগে সস্তায় আইফোন কেনার সুযোগ। আইফোন ১২ প্রো (iPhone 12 Pro) এবং আইফোন ১২ মিনি (iPhone 12 Mini), দু’টি ফোনেরই দাম অনেকটা কমিয়ে দিল অ্যাপল (Apple)। তবে অনলাইন বিপণণী সংস্থা অ্যামাজন (Amazon) থেকে কেনাকাটাতেই মিলবে এই সুবিধা। সেখানে দু’টি ফোনের দামই আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমিয়ে দিয়েছে অ্যাপল। 

অ্যাপলের আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ মিনি, গত বছরের দু’টি মডেলই আকর্ষণীয়। ক্যামেরার মানও উন্নত। তবে এত দিন ১২৮ জিবি-র  আইফোন ১২ প্রো বেস মডেলটি কিনতে যেখানে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা খরচ পড়ছিল, এ বার তা ৯৪ হাজার টাকায় পাওয়া যাবে। নীল, ধূসর, সোনালী এবং সাদা—চারটি রঙের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য।

মেমরি বেশি চাইলে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি-র ফোনের আইফোনের দামও কমানো হয়েছে। অ্যামাজনে ২৫৬জিবির আইফোন ১২ প্রো মিলবে ৯৯ হাজার ৯৯০ টাকায়। ১ লক্ষ ৭ হাজার ৯০০ টাকা দাম পড়বে ৫১২ জিবি-র আইফোন ১২ প্রো-র। অর্থাৎ আগের তুলনায় ৪২ হাজার টাকা বাঁচবে। 

আরও পড়ুন: ৬৪ মেগার প্রাইমারি সেন্সর, আগামী মাসেই আসছে এই ফোন

তবে দাম এবং গুণমানের সঙ্গে তুলনা করলে এই টাকায় এই মুহূর্তে আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro) এবং আইফোন ১৩ (iPhone 13) হয়ে যাবে। যাঁরা টেলিফোটো ক্যামেরা চান, তাঁরা আইফোন ১২ প্রো কিনতে পারেন। তবে আইফোন ১৩-র ব্যাটারির মান ভাল। ক্যামেরাও উন্নত। 

উল্লেখ্য, খাতায় কলমে অ্যাপল আই ফোন ১২ প্রো বিক্রি করে না। বরং আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স নিয়েই বর্তমানে ব্যস্ত তারা। তাই স্টক শেষ না হওয়া পর্যন্ত অ্যামাজনেই কম দামের এই সুবিধা মিলবে। 

অন্য দিকে, ম্যাক্রো কন্ট্রোল ফিচার, অ্যাপল মিউজিক টিয়ার, অপ্ট ইন অ্যাপল প্রাইভেসি রিপোর্ট এবং অ্যাপল মিউজিক ভয়েস প্ল্যান-সহ আইওএস এবং আইওএস ১৫.২-র সাম্প্রতিক দামও প্রকাশ করেছে অ্যাপল। 

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget