এক্সপ্লোর

iPhone 17 Series: আইফোন ১৭ সিরিজের লঞ্চ কবে? কোন কোন মডেল আসছে? ভারতে কেনা যাবে কবে থেকে?

iPhone 17 Series Launch: আইফোন ১৭ সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল।

iPhone 17 Series: আসছে অ্যাপেলের নতুন ইভেন্ট। প্রতি বছরের মতো এবারেও সেপ্টেম্বর মাসে নতুন আইফোন সিরিজ লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এবার আসছে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল। আগামী ৯ সেপ্টেম্বর কুপার্টিনোর Steve Jobs Theatre- এ অ্যাপেলের লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে চলেছে। ভারতে ১৯ সেপ্টেম্বর থেকে আইফোন ১৭- র বিক্রি শুরু হবে। প্রি-অর্ডার করা যাবে ১২ সেপ্টেম্বর থেকে। 

এর আগে আইফোন ১৭ এয়ার সম্পর্কে যেসব তথ্য ফাঁস হয়েছিল, তার থেকে বোঝা গিয়েছিল আইফোনের সমস্ত সিরিজের মধ্যে আইফোন ১৭ এয়ার মডেল হতে চলেছে সবচেয়ে পাতলা ফোন। আইফোন ১৭ সিরিজের প্রো মডেলগুলিতে আগের সিরিজগুলির তুলনায় ক্যামেরার উন্নতি চোখে পড়বে। এর সঙ্গে থাকবে দ্রুত গতিতে কাজ করার এ১৯ বায়োনিক চিপ। ইউজাররা এর পাশাপাশি পাবেন iOS 26- এর সাপোর্ট এবং নেক্সট জেনারেশন AI ফিচারের সাপোর্ট। 

ভারতে আইফোন ১৭- র দাম কত হতে চলেছে 

অ্যাপেল কর্তৃপক্ষ এখনও নিশ্চিত ভাবে ঘোষণা করেনি, তবে আইফোন ১৭- র দাম ৭৯,৯০০ টাকার আশপাশে হতে পারে। অন্যদিকে আইফোন ১৭ প্রো- এর দাম হতে পারে ১,২৯,৯০০ টাকার আশপাশে। আর নতুন আইফোন ১৭ এয়ার মডেলের দাম হতে পারে আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স- এই দুই মডেলের দামের মাঝে। 

আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স 

আইফোন ১৭ সিরিজের এই দুই মডেলের ক্ষেত্রে আগের তুলনায় পেরিস্কোপ টেলিফটো লেন্সে অনেক উন্নত ও আধুনিক ফিচার দেখা যাবে। আরও বেশি অপটিকাল জুমের সাপোর্ট থাকবে। কম আলোয় ভাল ছবি তোলার জন্য আরও বেশি ফিচার থাকবে। ঝকঝকে 8K ভিডিও রেকর্ডিং করার সুবিধাও থাকবে এই দুই আইফোনের ক্যামেরায়। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে, আইফোন ১৭ সিরিজের বেস মডেলেও এমন ফিচারের আপগ্রেড থাকবে যা প্রিমিয়াম সেগমেন্টের জন্য উপযুক্ত। 

আইফোন ১৭ এয়ার 

যাঁরা স্লিম ফোন পছন্দ করেন, তাঁদের জন্য আইফোন ১৭ সিরিজে রয়েছে আইফোন ১৭ এয়ার মডেল। হাল্কা ওজনের, স্লিম ডিজাইনের এই ফোন এবারের আইফোন ১৭ সিরিজের মূল চমক। আইফোন ১৭- র থেকে সাইজে একটু বড় হবে এই ফোন। আর এই আইফোন সিরিজের সবচেয়ে দামী মডেল হতে চলেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোন। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget