এক্সপ্লোর

Apple iPhone 15: ভারতেই তৈরি হবে iPhone 15! কবে আসবে বাজারে?

iPhone in India: তামিলনাড়ুর কারখানায় তৈরি হবে আইফোন ১৫। কারা তৈরি করবে?

নয়াদিল্লি: আইফোন ১৪- (i-phone 14) এখন পুরনো হতে চলেছে। কারণ আর কয়েকদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৫। অ্যাপেলের (Apple) নেক্সট জেনারেশন আইফোন নিয়ে আগেই চড়েছে কৌতূহল। এবার শোনা গেল আরও একটি ভাল খবর। একটি রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কারখানায় তৈরি হবে আইফোন ১৫। 

আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপ (Foxconn Technology Group) তামিলনাড়ুতে তাদের শ্রীপেরামবুদুরের কারখানায় তৈরি করবে নতুন এই আইফোন। রিপোর্ট অনুযায়ী, আইফোন তৈরির পরিকাঠামো আরও বিস্তৃত করার জন্য চিনের বাইরে এই পরিকাঠামো নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সংস্থার। সেই কারণেই এমন পদক্ষেপ। সাপ্লাই চেন আরও বড় করার জন্যই এমন সিদ্ধান্ত। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হওয়া এবং উল্টোদিকে আমেরিকা ও চিনের সম্পর্কে ক্রমাগত টানাপড়েন বাড়তে থাকা- ভারতে আইফোন তৈরির সিদ্ধান্তের পিছনে এই দুটি কারণ রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

ভারতে আইফোন তৈরির বিষয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করেছে অ্যাপল। চিনের উপর নির্ভরতা কমাতেই এমন ভাবনা। ফক্সকন ছাড়াও, পেগাট্রন এবং টাটার হাতে যাওয়া Wistron এর কারখানাতেও আইফোন তৈরি হবে বলে খবর। 

নতুন এই আইফোনের ঘোষণা চলতি বছরের ১২ সেপ্টেম্বরে হতে পারে। সূত্রের খবর, গত তিন বছরে এটাই হবে আইফোনের সবচেয়ে বড় আপডেট। 

আইফোন ১৫ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে যেসব সম্ভাব্য তথ্য

শোনা গিয়েছে, অ্যাপেল ১৫ সিরিজের ভ্যানিলা মডেলগুলিতে থাকতে চলেছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট। আর প্রো মডেলগুলিতে এ১৭ বায়োনিক চিপ থাকার কথা রয়েছে।
আশা করা হচ্ছে, অ্যাপেল তাদের আইফোন ১৫ সিরিজের ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট রাখবে চার্জিংয়ের জন্য। এছাড়াও সমস্ত মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে। এখন শুধু আইফোন ১৪ প্রো মডেলে এই ফিচার রয়েছে। 
আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।
নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত।
এই সিরিজে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প, জেনে নিন,কোন স্কিমে কী সুদ?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget