এক্সপ্লোর

5G Phone: ভারতে চালু ৫জি, ১৫ হাজার টাকার কমে কোন কোন ৫জি ফোন কেনা যাবে, দেখে নিন

5G in India: ১৫ হাজার টাকার কমে বেশ কয়েকটি জনপ্রিয় কোম্পানির ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে তা দেখে নিন একনজরে।

5G Smartphone: ভারতে ইতিমধ্যেই ৫জি (5G) সার্ভিস চালু হয়েছে। রিলায়েন্স জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) দেশে ৫জি পরিষেবা চালু করেছে। নির্দিষ্ট কিছু শহরে এই দুই টেলিকম সংস্থা ৫জি সার্ভিস (5G Service) চালু করেছে। ভারতেও ইতিমধ্যেই বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ৫জি ফোন লঞ্চ করেছে। তবে সাধারণ ধারণা যে ৫জি ফোনের দাম অন্যান্য ৪জি ফোনের তুলনায় অনেকটাই বেশি হয়। কিন্তু ভারতে তুলনায় কম দামেও বেশ কিছু ৫জি স্মার্টফোন রয়েছে। ১৫ হাজার টাকার কমে বেশ কয়েকটি জনপ্রিয় কোম্পানির স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে তা দেখে নিন একনজরে।

রেডমি নোট ১১টি ৫জি- রেডমির এই স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা। এই ৫জি ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। রেডমির এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ চিপসেট। একাধিক র‍্যামের অপশনে এই ফোন পাওয়া যাবে। রেডমির এই ৫জি ফোনে রয়েছে একটি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও যথেষ্ট আকর্ষণীয়। 

পোকো এম৪ ৫জি- পোকো সংস্থার এই ৫জি ফোনের দাম ১০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ভারতের বাজারে এখন যতগুলি ৫জি ফোন রয়েছে তার মধ্যে এই মডেলই সবচেয়ে সস্তার। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে পোকো এম৪ ৫জি ফোনে। 

আইকিউওও জেড৬ লাইট ৫জি- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট। দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। ভাল মানের ক্যামেরা ফিচারের সঙ্গে এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনের দাম বর্তমানে ১৩,৯৯৯ টাকা। 

রিয়েলমি ৯আই- রিয়েলমির এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর রয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। দীর্ঘক্ষণ এই ফোন চার্জ ধরে রাখতে পারে। রিয়েলমির এই ৫জি ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি- স্যামসাং গ্যালাক্সির 'এম' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোনে। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনের দাম ১১,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- ভারতে বর্তমানে ১০ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন পাবেন, রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget