এক্সপ্লোর

Meta Threads App: ইন্সটা অ্যাকাউন্ট ডিলিট করলে উধাও হবে থ্রেড প্রোফাইলের ডেটা

Threads App: থ্রেডস অ্যাপে আপনার প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করা হলে সমস্ত পোস্ট অস্থায়ীভাবে অদৃশ্য হয়ে যাবে। আবার আপনি অ্যাকাউন্ট রিঅ্যাকটিভ করলে ওইসব পোস্ট দেখা যাবে।

Meta Threads App: লঞ্চের দিন থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেটা-র (Meta) নতুন অ্যাপ থ্রেডস (Threads App)। হু হু করে বাড়ছে ইউজারের সংখ্যা। ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থাকলে আপনি থ্রেডস অ্যাপে লগ-ইন বা সাইন-ইন করতে পারবেন। আপাতত প্রাথমিক পর্যায়েই রয়েছে এই অ্যাপ। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়ে থ্রেডস অ্যাপে ইউজাররা যুক্ত হতে পারবেন। এই দুই অ্যাপ একে অন্যের সঙ্গে সংযুক্ত থাকায় আনুষঙ্গিক অনেক সুবিধাই পাবেন ইউজাররা। কিন্তু রয়েছে একটি বড় অসুবিধাও। ইউজাররা তাঁদের থ্রেডস অ্যাকাউন্টের ডেটা বা তথ্য ডিলিট করতে পারবেন না যতক্ষণ না তাঁরা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি খোয়াচ্ছেন। সহজ ভাষায় ইউজারকে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হবে থ্রেডস প্রোফাইল এবং ডেটা ডিলিট করার জন্য। এমনি পোস্ট ডিলিট করতে পারবেন থ্রেডস অ্যাপে। কিন্তু অ্যাকাউন্ট বা ডেটা ডিলিট করতে চাইলে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করতে হবে। যদিও ইউজাররা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সুযোগ পাবেন। কিন্তু সেখানে ডিলিট হবে না ডেটা। 

ইন্সটাগ্রাম অ্যাপের মাধ্যমে থ্রেড ডিঅ্যাক্টিভেট করলে কী হবে 

থ্রেডস অ্যাপে আপনার প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করা হলে সমস্ত পোস্ট অস্থায়ীভাবে অদৃশ্য হয়ে যাবে। আবার আপনি অ্যাকাউন্ট রিঅ্যাকটিভ করলে ওইসব পোস্ট দেখা যাবে। তবে থ্রেড প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করার অর্থ কিন্তু প্রোফাইল ডিলিট করা নয়। আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও এর ফলে কোনও প্রভাব পড়বে না। ডেটাও অক্ষত থাকবে। সবই থাকবে আগের মতোই। 

ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের কোন কোন তথ্য ব্যবহার হবে থ্রেডে

থ্রেড প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করা হলে প্রথম থেকেই তা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়েই লগ-ইন করা যাবে থ্রেড প্রোফাইলে। কোন কোন ডেটা ব্যবহার করা হবে মেটা-র থ্রেড অ্যাপে একঝলকে দেখে নেওয়া যাক। 

  • ইন্সটাগ্রাম লগ-ইন ইনফরমেশন
  • ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট আইডি
  • ইন্সটাগ্রাম নেম এবং ইউজার নেম
  • ইন্সটাগ্রাম প্রোফাইল ইনফরমেশন যেমন প্রোফাইল পিকচার, বায়ো এবং লিঙ্ক
  • ইন্সটাগ্রাম ফলোয়ার্স
  • ইউজার যাঁদের ফলো করেন
  • ইন্সটাগ্রামে ইউজারের বয়স 

কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন থ্রেড অ্যাপের অ্যাকাউন্ট

সপ্তাহে একবারই থ্রেড প্রোফাইল বা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা যাবে। নীচের দিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করে প্রোফাইলে ঢুকতে হবে। এবার উপরের ডানদিকে থাকা সেটিংসে ট্যাপ করতে হবে। এবার অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করার পর ডিঅ্যাক্টিভেট প্রোফাইলে ট্যাপ করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেট থ্রেডিস প্রোফাইলে ট্যাপ করতে হবে। তারপর কনফার্ম করতে হবে বেছে নেওয়া অপশন।

আরও পড়ুন- মেটা থ্রেডস অ্যাপ আসলে কী? কীভাবে ব্যবহার করবেন? ইউজাররা কী কী সুবিধাই বা পাবেন?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget