এক্সপ্লোর

Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

Boat Soundbars in India: বোটের আকর্ষণীয় সাউন্ডবারও রয়েছে যেখানে ইউজাররা পেয়ে যাবেন Dolby Audio, Dolby Atmos, মাল্টি-চ্যানেল কনফিগারেশন, নির্দিষ্ট subwoofers এবং রেয়ার স্পিকার। 

আপনি কি 'মুভি বাফ'? কিংবা 'গেম অ্যাডিক্ট'? তাহলে পুজোর ছুটিতে কী কী করবেন এতক্ষণে নিশ্চয় প্ল্যান-প্রোগ্রাম করা হয়ে গিয়েছে। এবার শুধু দরকার একটা ভাল গুণমানের সাউন্ডবার, যেখানে আপনি পেয়ে যাবেন একদম হোম থিয়েটারের অভিজ্ঞতা। সাউন্ডবারের তুলনায় হোম থিয়েটার সেটআপের দাম অনেকটাই বেশি। তাই সাশ্রয় হল, টেলিভিশন সেটের সঙ্গে একটা ভাল গুণমানের সাউন্ডবার সেটআপ করে নিন, যেখানে বাজেটের মধ্যেই হোম থিয়েটারের মতো এক্সপিরিয়েন্স পাবেন আপনি। বিভিন্ন ধরনের অডিও ডিভাইসের ক্ষেত্রে ভারতের বাজারে বোট সংস্থা অনেকদিন ধরেই বেশ পাকাপোক্ত একটা জায়গা তৈরি করেছে। এই সংস্থার বেশ কিছু আকর্ষণীয় সাউন্ডবারও রয়েছে যেখানে ইউজাররা পেয়ে যাবেন Dolby Audio, Dolby Atmos, মাল্টি-চ্যানেল কনফিগারেশন, নির্দিষ্ট subwoofers এবং রেয়ার স্পিকার। 

এবার দেখে নেওয়া যাক boAt Aavante রেঞ্জের বেশ কিছু সাইন্ডবারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন 

boAt Aavante Bar Prime Thunder-D

এই ডিভাইসে ইউজাররা পাবেন ৬০০ ওয়াটের আউটপুট। এখানে রয়েছে একটি ৫.২ চ্যানেল সিস্টেম। এই সাউন্ডবারে দুটো ওয়্যারড subwoofers এবং দুটো ওয়্যারড রেয়ার স্পিকারও রয়েছে। এই সাউন্ডবারে Dolby Audio সাপোর্ট রয়েছে Movie, News এবং Music EQ মোডের ক্ষেত্রে। কানেক্টিভিটি অপশনের ক্ষেত্রে Bluetooth v5.3, HDMI ARC, USB, AUX এবং অপটিকাল ইনপুট রয়েছে। ৫.২৫ ইঞ্চির দুটো subwoofer drivers, চারটে ২ ইঞ্চির বার ড্রাইভার্স, ১.৫ ইঞ্চির রেয়ার স্যাটেলাইট ড্রাইভার্স রয়েছে সাউন্ডবারের ডান এবং বাঁদিকের চ্যানেলে। এর সঙ্গে পাবেন একটি ফুল ফাংশন রিমোট। এই সাউন্ডবারের দাম ১১,৯৯৯ টাকা। কেনা যাবে অফলাইনে। 

boAt Aavante Bar Prime DA600 

এখানেও রয়েছে ৬০০ ওয়াটের আউটপুট এবং Dolby Atmos সাপোর্ট। এই সাউন্ডবারেও একটি ৫.২ চ্যানেল সিস্টেম, ডুয়াল বা দুটো subwoofers এবং দুটো ওয়্যারড রেয়ার স্যাটেলাইট স্পিকার পাবেন ইউজাররা। কানেক্টিভিটি অপশন হিসেবে, Bluetooth v5.3, HDMI eARC, USB, AUX এবং Optical- এগুলির সাপোর্ট রয়েছে। ইউজার কী দেখছেন, সেই কনটেন্টের ধরন অনুসারে তাঁরা Movie, News এবং Music EQ মোড সেট করে নিতে পারবেন এই সাউন্ডবারে। দুটো ৫.২৫ ইঞ্চির subwoofer drivers- এর সঙ্গে এই সাউন্ডবারে আপনি পাবেন একটি উডেন সাইড-ফায়ারিং ডিজাইন। সাউন্ডবারের মেন বারের মধ্যে একাধিক ফ্রন্ট ফেসিং ড্রাইভার্স রয়েছে। অন্যদিকে, রেয়ার স্যাটেলাইটের ক্ষেত্রে দু'ইঞ্চির ড্রাইভার্স রয়েছে। DSP  ফিচার রয়েছে এই ডিভাইসে। এছাড়াও ওয়্যারড কানেকশন রয়েছে মেন সাউন্ডবার এবং subwoofer- এর মধ্যে। এই একই কানেকশন রয়েছে রেয়ার স্যাটেলাইট এবং সাউন্ডবারের মধ্যেও। বোটের Aavante Bar Prime DA600 কেনা যাবে সংস্থার ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে। দাম ১৪,৯৯৯ টাকা থেকে ১৮,৯৯৯ টাকার মধ্যে। 

boAt Aavante Bar Prime B450 

এই সাউন্ডারে ৪৫০ ওয়াটের আউটপুট পাওয়া যাবে। ডুয়াল subwoofers এবং দুটো রেয়ার স্যাটেলাইট স্পিকার পাওয়া যাবে এই ডিভাইসে। আগের দুটো সাউন্ডবারের মতো এখানেও রয়েছে ৫.২ চ্যানেল কনফিগারেশন। একটি সাউন্ড ট্র্যাকের ক্ষেত্রে আলাদা আলাদা ফিচার প্রকাশের জন্য এই ভিন্ন ভিন্ন অডিও চ্যানেলের সাপোর্ট রয়েছে এই সাউন্ডবারে। সেভাবেই ডিজাইন করা হয়েছে কনফিগারেশন। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এই মডেলে রয়েছে Bluetooth v5.4, HDMI ARC, Optical, AUX এবং USB সাপোর্ট। এগুলির সাহায্যে সাউন্ডবার খুব সহজেই যোগ করা যাবে টেলিভিশন সেট, ল্যাপটপ, গেমিং ডিভাইস এবং অন্যান্য উপযুক্ত ডিভাইসের সঙ্গে। অ্যামাজন এবং সংস্থার ওয়েবসাইট থেকে বোটের এই সাউন্ডবার কেনা যাবে এবং দাম ১১,৯৯৯ টাকা। 

boAt Aavante Prime 5000D 

এখানে ৫০০ ওয়াটের RMS আউটপুট পাওয়া যাবে। তাছাড়াও রয়েছে Dolby Audio সাপোর্ট। এই সিস্টেমে মেন সাউন্ডবারের সঙ্গে রয়েছে একটি তারযুক্ত অর্থাৎ ওয়্যারড subwoofer এবং দুটো ওয়্যারড রেয়ার স্পিকার। Movie, Music News EQ মোডের সাপোর্ট রয়েছে এই সাউন্ডবারে। ইউজারের অডিও কনটেন্ট অনুসারে উপযুক্ত মোডের সেটআপ করে নিতে পারবেন ইউজার। কানেক্টিভিটি অপশন হিসেবে বোটের এই সাউন্ডবারে রয়েছে AUX, USB, Optical, HDMI eARC এবং Bluetooth v5.3 সাপোর্ট। এই সাউন্ডবারের সঙ্গে একটি মাস্টার রিমোট পাবেন ইউজাররা যার সাহায্যে আওয়াজ, প্লেব্যাক এবং সাউন্ড মোড - এগুলি নিয়ন্ত্রণ করা যাবে। বোটের এই সাউন্ডবারের দাম ৯৯৯৯ টাকা থেকে ১০,৯৯৯ টাকার মধ্যে। কেনা যাবে বোটের ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। 5.1-channel setup সঙ্গে Dolby Audio - এই সাপোর্ট পাবেন এই সাউন্ডবারে। 

boAt Aavante Prime X 

এই সাউন্ডবারে রয়েছে Dolby Atmos সাপোর্ট। এখানে পাওয়া যাবে 7.1.4 চ্যানেল কনফিগারেশন। এই সিস্টেমে ৭০০ ওয়াটের আউটপুট এবং একটি ওয়্যারলেস subwoofer পাওয়া যাবে। ট্রু ওয়্যারলেস রেয়ার স্যাটেলাইট স্পিকার রয়েছে এই সাউন্ডবারের সঙ্গে। বোটের এই সাউন্ডবারে ৪৫০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে, স্যাটেলাইট স্পিকারের জন্য। ৬০ শতাংশ ভলিউমে প্রায় ১২ ঘণ্টা চালু থাকবে এই সাউন্ডবার। আর non-Dolby Atmos কনটেন্ট দেখলে ৬০ শতাংশ ভলিউমে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত সাউন্ডবার চালু থাকবে। বোটের এই সাউন্ডবারের দাম ২৪,৯৯৯ টাকা থেকে ২৯,৯৯৯ টাকার মধ্যে। বোটের ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে এই সাউন্ডবার। 

boAt Aavante Bar Prime B500 

বোটের এই সাউন্ডবারে যুক্ত রয়েছে 5.1 চ্যানেল সিস্টেম। একটি ৫০০ ওয়াটের আউটপুট পাওয়া যাবে এই ডিভাইস থেকে। একটি ওয়্যারড subwoofer এবং দুটো ওয়্যারড রেয়ার স্যাটেলাইট স্পিকার রয়েছে এই সাউন্ডবারের সঙ্গে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই সাউন্ডবারে রয়েছে Bluetooth v5.4, HDMI ARC, USB, AUX এবং অপটিকাল কানেক্টিভিটি। এর পাশাপাশি পাওয়া যাবে Movie, News এবং Music EQ মোড। আর রয়েছে একটি মাস্টার রিমোট যার সাহায্যে সিস্টেম নিয়ন্ত্রণ করা যাবে। স্লিক ডিজাইনের এই সাউন্ডবারের দাম ৮৯৯৯ টাকা থেকে ৯৯৯৯ টাকার মধ্যে। কেনা যাবে অ্যামাজন থেকে। 

(মনে রাখবেন : এটি একটি স্পনসরড বা বিজ্ঞাপন-ভিত্তিক আর্টিকেল। ABP Network Pvt. Ltd. অথবা ABP Live কোনওভাবেই এই প্রতিবেদনের বিষয়বস্তু অথবা এতে প্রকাশিত মতামতকে সমর্থন বা অনুমোদন করে না। এই ক্ষেত্রে পাঠকদের নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।)

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget