এক্সপ্লোর

Smartwatch Under Rs 1500: সস্তায় পাবেন বোটের নতুন স্মার্টওয়াচ, ডিজাইন থেকে ফিচার, নজর কেড়ে নেবে সবই

Boat Smartwatch: আপনি যখন হাতে Boat Storm Call 3 Plus স্মার্টওয়াচ পরে থাকবেন তখন আপনার হাত সামান্য এদিক ওদিক নড়াচড়া করলেই সহজে অন হয়ে যাবে স্মার্টওয়াচের স্ক্রিন। 

Smartwatch Under Rs 1500: বোট সংস্থার নতুন স্মার্টওয়াচ কিনতে পারবেন ১৫০০ টাকার মধ্যে। ভারতে লঞ্চ হয়েছে Boat Storm Call 3 Plus- এই স্মার্টওয়াচ। দাম ১৪৯৯ টাকা। মোট ৭টি রঙে লঞ্চ হয়েছে বোট সংস্থার নতুন স্মার্টওয়াচ। স্লিক ডিজাইন এবং হাল্কা ওজনের জন্য এই স্মার্টওয়াচ গ্রাহকদের পছন্দ হবে বলে আশাবাদী নির্মাতারা। মেটালিক ম্যাগনেটিক স্ট্র্যাপ রয়েছে এই স্মার্টওয়াচে, যা সহজেই হাতে পরার সময় প্রয়োজন অনুসারে সেটআপ করে নিতে পারবেন ইউজাররা। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না Boat Storm Call 3 Plus- এই স্মার্টওয়াচ। ১.৯৬ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যা কম আলোতেও যথেষ্ট উজ্জ্বল থাকবে। ফলে দেখার ক্ষেত্রে সুবিধা হবে ইউজারদের। অতিরিক্ত সূর্যালোক থাকলেও এই স্মার্টওয়াচের ডিসপ্লে দেখতে কোনও অসুবিধা হবে না ইউজারদের। কারণ এই স্মার্টওয়াচের ডিসপ্লে এতটাই উজ্জ্বল। আপনি যখন হাতে Boat Storm Call 3 Plus স্মার্টওয়াচ পরে থাকবেন তখন আপনার হাত সামান্য এদিক ওদিক নড়াচড়া করলেই সহজে অন হয়ে যাবে স্মার্টওয়াচের স্ক্রিন। 

বোটের নতুন স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • ১.৯৬ ইঞ্চির এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে Boat Storm Call 3 Plus স্মার্টওয়াচে। ইউজাররা সুবিধা পাবেন কাস্টোমাইজড ওয়াচ ফেসের। 
  • এই স্মার্টওয়াচে সহজে নেভিগেশন বোঝার জন্য ইউজাররা পাবেন MapMyIndia- র সাপোর্ট। ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি ফিচারের সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনে কথা বলতে পারবেন আপনি। 
  • এমনিতে একবার পুরো চার্জ দিলে ৭ দিন চালু থাকবে স্মার্টওয়াচ। আর ব্লুটুথ কলিং পরিষেবা চালু থাকলে একবার পুরো চার্জ দিলে স্মার্টওয়াচ চলবে টানা ২ দিন। 
  • হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (SpO2), স্লিপিং মনিটর অ্যান্ড ট্র্যাকিং, ডেলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, সেডেন্টারি রিমাইন্ডার- এইসব হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। ৭০০- রও বেশি স্পোর্টস মোড ফিচারের সাপোর্টও রয়েছে এই ওয়ারেবল ডিভাইসে। 
  • স্মার্টওয়াচের সঙ্গে ফোন সংযুক্ত থাকলে, ফোনকল এলে যেমন স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা যাবে, তেমনই স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনের ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল করাও সম্ভব হবে। 
  • অ্যালার্ম, স্টপওয়াচ, ফাইন্ড মাই ফোন, ডু নট ডিসটার্ব বা ডিএনডি, ওয়েদার, লাইভ স্পোর্টস আপডেট, এমার্জেন্সি এসওএস ফিচারের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget