এক্সপ্লোর

BSNL Recharge Plan: একবার রিচার্জে ১ বছরের নিশ্চিন্তি, BSNL-এর সস্তার প্ল্যানে কী কী সুবিধে ?

BSNL Mobile Recharge: বিএসএনএলের বেশিরভাগ প্ল্যানই খুব সাশ্রয়ী, গ্রাহকদের অনেক কম খরচে বেশি সুবিধে দিয়ে থাকে সংস্থা। এমনই ১১৯৮ টাকার রিচার্জে ভয়েস কল, ডেটা ও এসএমএসের সুবিধে পাবেন গ্রাহকরা।

Mobile Recharge Plan: বিএসএনএল খুব দ্রুত সারা দেশে তাদের ৪জি পরিষেবা ছড়িয়ে দেবে। আর ইতিমধ্যে কিছু কিছু টেলিকম সার্কলে এই ৪জি পরিষেবা চালুও করে দিয়েছে সংস্থা। আশা করা যাচ্ছে এই বছরের শেষের মধ্যেই এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর (Mobile Recharge) সংস্থা সারা দেশে সঠিকভাবে ৪জি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আর নেটওয়ার্ক উন্নত করার পাশাপাশি বিএসএনএল (BSNL Recharge Plan) দেশের অন্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গেও পাল্লা দিচ্ছে। অন্য সমস্ত টেলিকম অপারেটরগুলি যখন রিচার্জের দাম বাড়িয়ে দেয়, সেই সময় থেকে হু হু করে বাড়তে থাকে বিএসএনএলের গ্রাহক সংখ্যা। ১ বছরের মেয়াদ সহ বিএসএনএলের (Recharge Plan) একটি দারুণ রিচার্জ প্ল্যান আছে যা অন্য সমস্ত টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের থেকে সস্তায় পাবেন। খরচ হবে মাত্র ১১৯৮ টাকা, মেয়াদ থাকবে ৩৬৫ দিন। আরও কী সুবিধে আছে এই রিচার্জ প্ল্যানে ?

বিএসএনএলের বেশিরভাগ প্ল্যানই খুব সাশ্রয়ী, গ্রাহকদের অনেক কম খরচে বেশি সুবিধে দিয়ে থাকে এই সংস্থা। এমনই একটি রিচার্জ প্ল্যান হল ১১৯৮ টাকার যেখানে ভয়েস কলের পাশাপাশি ডেটা ও এসএমএসের সুবিধেও পাবেন গ্রাহকরা। এই ১১৯৮ টাকার রিচার্জে গ্রাহকরা পাবেন ৩০০ মিনিট ভয়েস কল, প্রতি মাসে ৩০টি করে এসএমএসের সুবিধে এবং সারা বছরের জন্য মাত্র ৩৬ জিবি ডেটা। এটি মূলত একটি ভ্যালিডিটি প্ল্যান যার মেয়াদ ৩৬৫ দিন। অর্থাৎ এর মাঝে রিচার্জ বেনিফিট শেষ হয়ে গেলে ছোটখাটো টপ আপ রিচার্জ করেও আপনি সিম চালু রাখতে পারবেন বা কাজ সারতে পারবেন। এই প্ল্যান নিলে এক বছরের জন্য কোনো চিন্তা ছাড়াই চালু রাখা যাবে আপনার সিম।

এক বছরের মেয়াদের এই প্ল্যানটিই সবথেকে সস্তায় পাবেন আপনি। তবে এতেই শেষ নয়, ৩৬৫ দিনের মেয়াদ দেবে এমন আরও দুটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের যাতে আরো বেশি বেনিফিট পাবেন গ্রাহকরা। এর মধ্যে রয়েছে ১৯৯৯ টাকার এবং ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান।

বিএসএনএলের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধে, থাকছে ৬০০ জিবি ডেটা এবং প্রতি দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে। আর অন্যদিকে ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পাবেন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে। এই দুটি প্ল্যানেরও মেয়াদ রয়েছে ৩৬৫ দিন অর্থাৎ গোটা একটা বছর।

আরও পড়ুন: Diwali 2024 Offer: বাড়ি কিনলে গাড়ি ফ্রি, দীপাবলিতে নতুন অফার ! কোথায় ?

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget