এক্সপ্লোর

BSNL: সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন ! বড় বদল আনতে চলেছে BSNL

BSNL Satellite Service: স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ভিয়াস্যাট (Viasat)-এর সঙ্গে একযোগে বিএসএনএল চালু করতে চলেছে ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট পরিষেবা।

BSNL SIM Card: টেলিকম দুনিয়ায় জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন। কয়েক মাস আগেই রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে এয়ারটেল, জিও এবং ভোডাফোন। আর তারপর থেকেই মানুষের চাহিদার অভিমুখ ঘুরে গিয়েছে দেশীয় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের (BSNL SIM Card) দিকে। তিন মাসে বিএসএনএলের গ্রাহক সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তবে এবার আরও এক ধাপ এগিয়ে গেল বিএসএনএল (BSNL)। নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে এই সংস্থা। এবার সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন, নেটওয়ার্ক না থাকলেও পাবেন পরিষেবা। স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ভিয়াস্যাট (Viasat)-এর সঙ্গে একযোগে বিএসএনএল চালু করতে চলেছে ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট পরিষেবা।

এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্রান্সপোর্ট অপারেটর, গাড়ি ইত্যাদির সাহায্যে কোনো স্যাটেলাইট কানেকশনের হার্ডওয়্যার ছাড়াই টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট কভারেজ পাওয়া যাবে। এই বিশেষ প্রযুক্তির ট্রায়াল সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালে ভিয়াস্যাট সংস্থা একটি কমার্শিয়াল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে নন টেরেস্ট্রিয়াল কানেক্টিভিটি সক্রিয় করার মাধ্যমে টু-ওয়ে মেসেজিং ও এস ও এস মেসেজিং প্রদর্শন করে। এক জায়গা থেকে বার্তা পাঠিয়ে তা এই প্রযুক্তির সহায়তায় ৩৬ হাজার কিলোমিটার দূরে থাকা ভিয়াস্যাটের জিও স্টেশনারি স্যাটেলাইটে পৌঁছে গিয়েছিল। আর এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, স্যাটেলাইট থেকে সেলফোন কানেক্টিভিটি ভারতীয় গ্রাহকদের জন্য সম্ভব হবে। ভিয়াস্যাটের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এই টেলিকম অপারেটর সংস্থা নিজেদের ব্যবসাকেও বাড়াতে পারবে।  

মূলত প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক ভাল পাওয়া যায় না, কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে ফোনে অবিচ্ছিন্ন সংযোগ করা যাবে। যে এলাকায় নেটওয়ার্ক এখনও সেভাবে সুগঠিত নয়, সেখানে বিএসএনলের এই পরিষেবা অনেক উপকার এনে দেবে গ্রাহকদের। ভিয়াস্যাটের মুখ্য টেকনিক্যাল অফিসার সন্দীপ মুর্তি জানান, স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তি সমস্ত বাধা দূর করবে। আগামী দিনে এর মাধ্যমে ভারতে প্রোডাকশান ও সাপ্লাই চেনের অনেক সুবিধে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Layoff News: বোয়িংয়ের পর কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, চাকরি হারাতে পারেন হাজারেরও বেশি কর্মী

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget