এক্সপ্লোর

Budget 4G Phone: ভারতে সস্তায় ফোন আনল HMD সংস্থা, ৪জি মডেলের দাম কত? কী কী ফিচার রয়েছে

Budget Smartphones: এই ফোনের দাম ৩৯৯৯ টাকা। এই মডেলে ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। দুটো রঙে (Cyan and Dark Blue) লঞ্চ হয়েছে এই ফোনে।

Budget 4G Phone: ভারতে লঞ্চ হয়েছে এইচএমডি টাচ ৪জি ফোন। দেশের প্রথম 'হাইব্রিড ফোন' এই মডেল। ফিচার ফোন এবং স্মার্টফোনের মাঝামাঝি এই মডেল লঞ্চ হয়েছে দেশে। HMD Touch 4G ফোনে রয়েছে ৩.২ ইঞ্চির একটি QVGA টাচস্ক্রিন। ডুয়াল সিমের সাপোর্ট পাবেন এই বাজেট স্মার্টফোন। ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে ফোনের ব্যাক প্যানেলে। এর সঙ্গে রয়েছে একটি ফ্ল্যাশ ইউনিট। ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ সমেত লঞ্চ হয়েছে এইচএমডি টাচ ৪জি ফোন। একটি কুইক কল বাটন রয়েছে এই ফোনে, যার সাহায্যে ইউজাররা খুব সহজেই এবং প্রয়োজনের সময় দ্রুত ফোন করতে পারবেন। S30+ Touch ইউজার ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে HMD Touch 4G ফোন। 

ভারতে HMD Touch 4G ফোনের দাম এবং কোথা থেকে কেনা যাবে, জেনে নিন 

এই ফোনের দাম ৩৯৯৯ টাকা। এই মডেলে ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। দুটো রঙে (Cyan and Dark Blue) লঞ্চ হয়েছে এই ফোনে। HMD Touch 4G ফোন অনলাইনে কেনা যাবে HMD India - র ওয়েবসাইট থেকে। খুব তাড়াতাড়ি বিভিন্ন ই-কমার্স সংস্থা এবং নির্দিষ্ট কিছু অফলাইন রিটেল স্টোরের মাধ্যমেও HMD Touch 4G বিক্রি শুরু হবে। 

HMD Touch 4G ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে একটি Unisoc T127 চিপসেট। ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট পাবেন এই ফোনে। এক্সটারনাল মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • এইচএমডি সংস্থার নতুন ৪জি ফোনে রয়েছে Cloud Apps Suite- এর সাপোর্ট। এর মধ্যে ভিডিও, সোশ্যাল এবং ইউটিলিটি অ্যাপ থাকবে যেগুলি সরাসরি চালানো যাবে। এর মাধ্যমে দেখা যাবে ক্রিকেট স্কোর, খবর, ওয়েদার আপডেট। 
  • HTML5 গেমের সাপোর্টও রয়েছে এই বাজেট ফোনে। সেই তালিকায় রয়েছে Tetris এবং Sudoku. ফোনের ডিসপ্লের উপর রয়েছে ০.৩ মেগাপিক্সেলের VGA সেনসর, যার সাহায্যে সেলফি তোলা যাবে, ভিডিও কল করা যাবে।
  • HMD Touch 4G ফোনে রয়েছে ২০০০ এমএএইচের রিপ্লেসেবল ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ৩০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget