এক্সপ্লোর

Comet Leonard: সূর্যের উদ্দেশে তীর্থ, মহাশূন্যে বিলীন হওয়ার আগে দেখে নিন ধূমকেতু লেনার্ডকে

Comet Leonard: ২০২২-এর ৩ জানুয়ারি সেটি সূর্যের সব থেকে কাছে পৌঁছবে। তার আগে ডিসেম্বর মাস জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যেতে পারে ধূমকেতু লেনার্ডকে। পূর্ব আকাশে সেটির দেখা মিলবে।

নয়াদিল্লি: আজ থেকে প্রায় ৭০-৮০ হাজার বছর আগে সূর্যের (Pilgrim of Sun) উদ্দেশে তীর্থে বেরিয়েছিল। এত দিনে পৃথিবীর কাছাকাছি পৌঁছল উজ্জ্বলতম ধূমকেতু লেনার্ড (Comet Leonard)। প্রতি সেকেন্ডে ৭১ কিলোমিটার গতিতে ছুটছে সেটি। রবিবার রাতে পৃথিবীর সবথেকে কাছাকাছি ছিল ধূমকেতু লেনার্ড, প্রায় ৩ কোটি ৫০ লক্ষ কিলোমিটার দূরে। অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যেকার দূরত্ব থেকেও প্রায় ৩ হাজার ৭০০ গুন বেশি দূরে। মহাশূন্য থেকে সূর্যকে এক বার প্রদক্ষিণ করে ফিরে যেতে তার সময় লাগে প্রায় ৮০ হাজার বছর।

চলতি বছরের জানুয়ারি মাসে সি/২০২১ এএল ধূমকেতুটি প্রথম আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জর্জ জে লেনার্ড। তাঁর নামানুসারেই ধূমকেতুটির নামকরণ হয়েছে লেনার্ড। তবে এই শেষ বার সৌরমণ্ডল দেখা যাচ্ছে তাকে। সূর্যকে প্রদক্ষিণ করার পর সেটি সৌরমণ্ডল (Solar System) থেকে মহাশূন্যে ছিটকে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাই তার আর ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।

বর্তমানে সৌরমণ্ডলে ৩ হাজার ৭০০ ধূমকেতু রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রথম বার যখন ধূমকেতু লেনার্ডের দেখা মেলে, সেই সময় এনজিসি ৪৬৩১ ছায়াপথের মাঝামাঝি জায়গায় দেখা গিয়েছিল সেটিকে। ২০২২-এর ৩ জানুয়ারি সেটি সূর্যের সব থেকে কাছে পৌঁছবে। তার আগে ডিসেম্বর মাস জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখা যেতে পারে ধূমকেতু লেনার্ডকে। পূর্ব আকাশে সেটির দেখা মিলবে। সূর্যোদয়ের আগে সেটিকে দেখা যেতে পারে। ১৪ ডিসেম্বরের পর সূর্যাস্তের পরও দেখা পাওয়া যেতে পারে ধূমকেতু লেনার্ডের। তবে ১৭ ডিসেম্বর সব থেকে ভাল ভাবে দেখা যেতে পারে ধূমকেতু লেনার্ডকে।

তবে দেখা মিললেও, কয়েক কোটি কিলোমিটার দূরত্বের জেরে চোখের সামনে দিয়ে হুশ করে ধূমকেতুকে বেরিয়ে যেতে দেখা যাবে না ধূমকেতু লেনার্ডকে। বরং টেলিস্কোপে দীর্ঘ ক্ষণ চোখ রাখলে একটু একটু করে এগোতে দেখা যাবে সেটিকে।

ধূমকেতু লেনার্ডকে কেন উজ্জ্বলতম বলা হচ্ছে, তার পিছনেও যুক্তি দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ৭০ হাজার বছর আগেও ধূমকেতু লেনার্ড এক বার সূর্যকে প্রদক্ষিণ করে থাকতে পারে। তার পর এত দিন সূর্যরশ্মির থেকে দূরে থাকায় তার উপর কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড ঠান্ডা হয়ে জমে গিয়েছিল। এখন ফের সূর্যরশ্মির আওতায় চলে আসায় সেগুলি ধীরে ধীরে বাষ্পীভূত হচ্ছে। তার জেরেই আরও উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে ধূমকেতু লেনার্ড। তবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, ধীরে ধীরে ধূমকেতু লেনার্ডের উজ্জ্বলতা কমছে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget