এক্সপ্লোর

Cyber Crime: এই ১০ তারকাদের নাম নিয়ে বাড়ছে সাইবার জালিয়াতি; তালিকায় কাদের নাম ?

Bollywood Celebrities: এই তালিকায় নাম উঠে এসেছে দিলজিৎ দোসাঞ্ঝ, আলিয়া ভট্ট, বিরাট কোহলি এবং শাহরুখ খানের। এই তারকাদের নাম নিয়ে সার্চ রেজাল্ট খুবই ঝুঁকিপূর্ণ বলে দেখা গিয়েছে ম্যাকাফির সমীক্ষায়।

কলকাতা: প্রযুক্তি যত উন্নত হচ্ছে সাইবার জালিয়াতির সংখ্যা দিনে দিনে বাড়ছে। আর এই জালিয়াতির শিকার হয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। বড় বড় তারকাদের নাম নিয়ে এই জালিয়াতি হচ্ছে এখনকার দিনে। সম্প্রতি হাইবক্স অ্যাপকে ঘিরে একটি বড় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে বিজ্ঞাপনের (Cyber Scam) সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন জনপ্রিয় বলিউডি তারকা। এবার ম্যাকাফি সংস্থা একটি সমীক্ষা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ভারতের সেরা ১০ জনপ্রিয় তারকার (Cyber Fraud) নাম যাদের নাম ব্যবহার করে সবথেকে বেশি জালিয়াতি হচ্ছে। এই তালিকার নাম দেওয়া হয়েছে 'অ্যানুয়াল সেলিব্রিটি হ্যাকার লিস্ট ২০২৪'। কারা আছেন এই তালিকায় ?

এই তালিকায় নাম উঠে এসেছে দিলজিৎ দোসাঞ্ঝ, আলিয়া ভট্ট, বিরাট কোহলি এবং শাহরুখ খানের। এই তারকাদের নাম নিয়ে সার্চ রেজাল্ট খুবই ঝুঁকিপূর্ণ বলে দেখা গিয়েছে ম্যাকাফির সমীক্ষায়। এই তারকাদের নাম ব্যবহার করে মানুষকে লুট করছে জালিয়াতরা। প্রথমে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে এবং তারপর তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে নেওয়া হচ্ছে। এই তালিকায় সবার উপরে নাম রয়েছে ওরহান অবত্রমনির ওরফে ওরির। বলিউডে তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। সমাজমাধ্যমে বহুল প্রচারিত হয় তাঁর ছবি। আর তাঁর নাম নিয়েই খুব সহজে মানুষকে প্রভাবিত করে ফেলছে জালিয়াতরা।

দিলজিৎ দোসাঞ্ঝের নাম ব্যবহৃত হয়েছে

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দিলজিৎ দোসাঞ্ঝ। বর্তমানে তাঁর 'দিল লুমিনাটি' কনসার্ট নিয়েই সর্বত্র চর্চা চলছে। সাইবার জালিয়াতরা দিলজিতের নাম নিয়েও অপরাধমূলক কাজকর্ম করছে। তারা একটি ভুয়ো টিকিটিং ওয়েবসাইটও তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। যেখানে কেউ দিলজিতের শোয়ের টিকিট কাটলে খুব সহজেই সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে নিচ্ছে জালিয়াতরা।

আরও কারা আছেন এই তালিকায়

এই তালিকায় প্রথম দশজনের মধ্যে তৃতীয় স্থানে আছে আলিয়া ভট্টের নাম। একই সময়ে রণবীর সিং রয়েছেন চতুর্থ স্থানে এবং বিরাট কোহলি আছেন পঞ্চম স্থানে। এরপরে আরও বাকি নামের তালিকা। জালিয়াতরা যথাক্রমে শচীন তেণ্ডুলকর, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আমির খান, মহেন্দ্র সিং ধোনির নামেও অপরাধমূলক কাজ করছে এবং টাকা লুট করছে সাধারণ মানুষের। এমনটাই জানা যাচ্ছে ম্যাকাফির এই সমীক্ষায়।

আরও পড়ুন: Stock Market Closing: রিজার্ভ ব্যাঙ্ক ভাল খবর শোনালেও পড়ল বাজার, আজ কোন স্টকগুলিতে গতি ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget