এক্সপ্লোর

Cyber Fraud: প্রতারকরা খুলেছে ভুয়ো ওয়েবসাইট ! কীভাবে বুঝবেন আসল-নকল ?

Cyber Crime: ছক কষে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের। সেই ক্ষেত্রে জেনে নিন কীভাবে বাঁচবেন প্রতারকদের থেকে।

Cyber Fraud Through Customer Care: করোনা মহামারী বদলে দিয়েছে আর্থিক লেনদেনের পদ্ধতি। দেশবাসীর জীবনেযাপনে এসেছে বড় পরিবর্তন। বেশিরভাগ মানুষ এখন নগদ লেনদেনের পরিবর্তে অনলাইনে টাকা পাঠাতে পছন্দ করছেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট গত কয়েক বছরে অনেক গুণ বেড়ে গিয়েছে। দেশের এই আর্থিক লেনদেনের সুযোগ নিচ্ছে সাইবার প্রতারকরা। ছক কষে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের। সেই ক্ষেত্রে জেনে নিন কীভাবে বাঁচবেন প্রতারকদের থেকে।

Cyber Fraud: কাস্টমার কেয়ার থেকেও হচ্ছে প্রতারণা ? 
আজকাল প্রতারকরা জাল কাস্টমার কেয়ার নম্বর, হেল্পলাইন নম্বরের মাধ্যমে গ্রাহকদের ঠকাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এ কিছু সমস্যা হলে ইন্টারনেটের মাধ্যমে কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বরে ফোন করেন গ্রাহকরা। 'সাইবার ডোস্ট' বলছে, অনেক সময় প্রতারকরাই এই ধরনের জালি কাস্টমার কেয়ার নম্বর বা হেল্পলাইন নম্বর ওয়োবসাইটে আপলোড করে। এই নম্বরগুলিতে কল করলেই আপনার ব্যাঙ্কিং বিবরণ চলে যায় প্রতারকদের হাতে। সেই ক্ষেত্রে অজান্তেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

Cyber Crime: জাল ওয়েবসাইটের মাধ্যমেও হচ্ছে প্রতারণা 
শুধু কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বর নয়, ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমেও হচ্ছে এই ধরনের প্রতারণা। বেগতিক দেখে জনগণকে সতর্ক করতে বিশেষ অভিযান চালাচ্ছে সরকার। সাইবার অপরাধ থেকে মানুষকে রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রক 'সাইবার দোস্ত' নামে বিশেষ প্রচার অভিযান চালাচ্ছে।

Cyber Fraud: প্রতারকদের নিয়ে কী বলছে সাইবার দোস্ত ?
সম্প্রতি প্রতারকদের থেকে দেশবাসীকে বাঁচাতে অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বার্তা দিয়েছে সাইবার দোস্ত। যেখানে বলা হয়েছে, আজকাল অনেক সাইবার অপরাধী ভুয়ো কাস্টমার কেয়ার ও হেল্পলাইন নম্বর আপলোড করে। লোকেরা যখন তাদের অভিযোগ নথিভুক্ত করার জন্য এই নম্বরগুলিতে কল করে, তখন এই অপরাধীরা জনগণের কাছ থেকে সব ব্যাঙ্কের তথ্য সংগ্রহ করে। পরবর্তীকালে সেই তথ্য দিয়েই খালি করা হয় গ্রাহকের অ্যাকাউন্ট। এর পাশাপাশি প্রতারকরা ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমেও মানুষকে নিজেদের শিকারে পরিণত করে।

Cyber Crime: কীভাবে যাচাই করবেন অফিশিয়াল ওয়েবসাইট ?
সঠিক কাস্টমার কেয়ার নম্বর বা হেল্পলাইন নম্বর সনাক্ত করতে প্রথমে দেখে নিন ওই নম্বরটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট বা ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে কিনা। পাশাপাশি সঠিক ওয়েবসাইটটি সনাক্ত করতে আপনাকে এই ওয়েবসাইটের শুরুর দিকে নজর রাখতে হবে। সেখানে ওয়েবসাইটের আগে https://www লেখা রয়েছে কিনা তা আগে দেখে নিন। একবার সেই বিষয়ে নিশ্চিত হলেই প্রতারকদের মুক্তি পাবেন গ্রাহক। অন্তত তেমনই বলছে 'সাইবার দোস্ত'।

আরও পড়ুন : AC Price Hike: এসি কিনতে 'পুড়বে হাত', দাম বাড়ল ১২ শতাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget