এক্সপ্লোর

Cyber Crime: হোয়াটসঅ্যাপ মেসেজে ২ কোটি টাকা ট্রান্সফারের নির্দেশ বসের ! টাকা পাঠাতেই মাথায় হাত সংস্থার; তারপর ?

WhatsApp Message: একটি প্রজেক্টের অগ্রিম পেমেন্টের জন্য বস এই টাকা পাঠাতে বলেন অ্যাকাউন্টস অফিসারকে। আর সেই কথা শুনে আধিকারিক বিনা বাক্যব্যয়ে ১.৯৫ কোটি টাকা পাঠিয়ে দেন নির্দিষ্ট অ্যাকাউন্টে।

হায়দরাবাদ: 'এই অ্যাকাউন্টে ১.৯৫ কোটি টাকা পাঠিয়ে দিন', হোয়াটসঅ্যাপের মেসেজে এই নির্দেশ পান হায়দরাবাদের একটি সংস্থার অ্যাকাউন্টস অফিসার। দেখে মনে হয় একেবারে বৈধ এক ব্যক্তি এই মেসেজ পাঠিয়েছেন, প্রেরক সংস্থার (Cyber Crime) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। তিনি একটি প্রজেক্টের অগ্রিম পেমেন্টের জন্য এই টাকা (Hyderabad Company) পাঠাতে বলেন অ্যাকাউন্টস অফিসারকে। আর সেই কথা শুনে আধিকারিক বিনাবাক্য ব্যয়ে ১.৯৫ কোটি টাকা পাঠিয়ে দেন নির্দিষ্ট অ্যাকাউন্টে। আর তারপরেই ঘটে বিপত্তি !

এই মেসেজ কোনোভাবেই বৈধ ব্যক্তির ছিল না। আপাতভাবে দেখে মনে হয়েছিল যে সেই মেসেজ এসেছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। ডিসপ্লে সেকশনে তার ছবিও রয়েছে। কিন্তু আদপে সেটি এক জালিয়াতের অ্যাকাউন্ট ছিল যিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের মত ভুয়ো প্রোফাইল বানিয়ে আধিকারিককে টাকা পাঠাতে বলেন এবং বিশ্বাস অর্জন করে সেই টাকা পেয়েও যান প্রতারণা করে। যদিও এই ঘটনা জানাজানি হওয়ার পরে সময় নষ্ট না করেই তেলেঙ্গানা সাইবার ক্রাইম বিভাগকে জানানো হয় এবং সংস্থার প্রকৃত ম্যানেজিং ডিরেক্টর, সেই অ্যাকাউন্টস অফিসার এবং সংস্থার অন্যান্যদের উদ্যোগে বড় অঙ্কের এই সাইবার প্রতারণা আটকাতে সমর্থ হন। পুরো টাকাটাই ফেরত আনা যায়।

গতকাল রাত ১টা নাগাদ সেই টাকাটা সংস্থার অ্যাকাউন্টে ফেরত চলে আসে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সংস্থার প্রকৃত ম্যানেজিং ডিরেক্টরের কাছে ব্যাঙ্ক থেকে একটি নোটিফিকেশন যায়, তারপরে অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে যোগাযোগ করতেই পুরো ঘটনা জলের মত পরিস্কার হয়ে যায়। হোয়াটসঅ্যাপ মেসেজে নির্দেশের কথা জানাতেই ম্যানেজিং ডিরেক্টর জানান যে তিনি এমন কোনও কাজ করতে বলেননি। তারপরেই দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করা হয়।

প্রথমেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের পক্ষ থেকে এই লেনদেন নিশ্চিত করা হয় এবং এর বর্তমান অবস্থা ট্র্যাক করা হয়। কিন্তু পুরো টাকাটাই উদ্ধার করা সম্ভব হয় কারণ তখনও পর্যন্ত সৌভাগ্যবশত জালিয়াতরা এই টাকা নগদে তুলে নেয়নি।

গত সপ্তাহেই হায়দরাবাদে জালিয়াতরা এক মহিলার কাছ থেকে ১ কোটি টাকা লুট করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে। তারকারাও বাদ যাচ্ছেন না এই ধরনের প্রতারণা থেকে। গত বছর ডিসেম্বর মাসে সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের পক্ষ থেকে জালিয়াতির সঙ্গে যুক্ত বলে ৬০ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।

আরও পড়ুন: Titanium Heart: বিশ্বে নজির ! কৃত্রিম টাইটানিয়ামের হৃদযন্ত্র নিয়ে ১০০ দিন বেঁচে রইলেন এই ব্যক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget