এক্সপ্লোর

X Account: পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের জেরে ৮ হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধ হল ভারতে, এক্স কর্তৃপক্ষকেও কড়া বার্তা কেন্দ্রের

X Account Banned: সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত স্পষ্ট আদেশ জারি করেছে যে এই এক্স অ্যাকাউন্টগুলি যদি বন্ধ করে না দেওয়া হয়, তাহলে সংস্থাকে বড় জরিমানা করা হবে।

X Account Banned: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে নৃশংসভাবে খুন হন ২৬ জন ভারতীয় পর্যটক আর এই ঘটনাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে চরমে। পহেলগাঁও কাণ্ডের পরেই ভারত সরকারের সিদ্ধান্তে ভারতে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সমাজমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানে (X Account Banned) তৈরি বা কোনও রকম পাকিস্তানের সঙ্গে সংযুক্ত সমস্ত কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবারে ভারত সরকারের নির্দেশে দেশে ৮ হাজার পাকিস্তানি এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হল। এক্স সংস্থার গ্লোবাল গভর্মেন্ট অ্যাফেয়ারস টিম এই তথ্য জানিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে স্পষ্ট আদেশ জারি করে বলা হয়েছে যে এই এক্স অ্যাকাউন্টগুলি যদি বন্ধ করে না (X Account Banned) দেওয়া হয়, তাহলে সংস্থাকে বড় জরিমানা করা হবে, ভারতে এই সংস্থার স্থানীয় কর্মীদের কারাবাসেও পাঠানো হতে পারে। ব্লক করা অ্যাকাউন্টগুলিতে আন্তর্জাতিক মিডিয়া হাউজ সহ কিছু তারকার প্রোফাইলও রয়েছে।

এক্স টিমের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সবক্ষেত্রে ভারত সরকার জানায়নি যে এই সমস্ত অ্যাকাউন্টগুলি ঠিক কোন আইন লঙ্ঘন করছে। অনেক ক্ষেত্রেই কোনও কারণ দেওয়া হয়নি। এমনকী কোনও প্রমাণও পেশ করা হয়নি। এক্স (X Account Banned) শুধুমাত্র ভারতে এই অ্যাকাউন্টগুলি ব্লক করেছে, যাতে এই প্ল্যাটফর্মের পরিষেবা অন্য দেশগুলিতে অব্যাহত থাকে। এক্স টিম জানিয়েছে, 'আমরা সরকারের এই নির্দেশের সঙ্গে একমত নই কিন্তু ভারতের মানুষ যাতে তথ্য জানতে পারে, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে'।

ভারতের সিদ্ধান্তে অসন্তুষ্ট এলন মাস্ক

এলন মাস্কের মালিকানাধীন এই সংস্থা এক্স আরও স্পষ্ট করে জানিয়েছে যে তারা ভারত সরকারের এই আদেশে মোটেও সন্তুষ্ট নন। তারা সরকারি আদেশের প্রেক্ষিতে স্বচ্ছ্বতা রাখতে চায়, কিন্তু বিদ্যমান আইনি নিয়ম তারা অনুমোদন করে না। যে সময় ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মু বিমানবন্দরে পাকিস্তানের হামলার চেষ্টার পরে দেশের অনেক জায়গায় ব্ল্যাক আউট জারি করা হয়।   

এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের উধমপুর, পুঞ্চ, রাজৌরি, কিশ্তওয়ার, আখনুর, সম্বর ইত্যাদি নানা এলাকায় সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে জরুরি প্রস্তুতিও লক্ষ্য করা গিয়েছে। এই আবহে এক্স অ্যাকাউন্টগুলির উপরে নেওয়া এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া সেন্সরশিপ সম্বন্ধে একটি নতুন আখ্যান তৈরি করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget