এক্সপ্লোর

Disney Plus Hotstar: ভারতীয় ইউজারদের জন্য অ্যাকাউন্ট শেয়ারিং সীমিত করতে চলেছে ডিজনি সংস্থা, কেন এই নয়া নিয়ম?

Account Sharing: শোনা যাচ্ছে, আয়ের পরিমাণ বাড়ানোর জন্যই অ্যাকাউন্ট শেয়ারিং পদ্ধতি ভারতে সীমাবদ্ধ করতে চলেছে ডিজনি প্লাস হটস্টার। 

Disney Plus Hotstar: নেটফ্লিক্সের (Netflix) পর এবার ডিজনি প্লাস হটস্টারের (Disney Plus Hotstar) অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার ভারতীয় ইউজারদের জন্য সীমিত করতে চলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। The Walt Disney Company- র ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। এই ওটিটি প্ল্যাটফর্মে যদি একজন ইউজারের প্রিমিয়াম অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন থাকে তাহলে ইউজাররা ১০টি ডিভাইস একসঙ্গে ব্যবহারের সুযোগ পান। তবে শোনা যাচ্ছে, সংস্থা এবার এই শেয়ারিং লগ-ইন ফিচার সীমাবদ্ধ করতে চলেছে। ১০টি নয়, তার পরিবর্তে চারটি ডিভাইসে লগ-ইন করা যাবে। নতুন পলিসিস কবে চালু হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে এই বছরের শেষদিকে বা পরের বছর ডিজনি প্লাস হটস্টার তাদের অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার রেস্ট্রিক্ট করতে চলেছে বলে খবর। 

ভারতে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে নেটফ্লিক্স

সম্প্রতি ভারতীয় ইউজারদের জন্য নতুন নিয়ম চালু করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। আর পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে না। একমাত্র একই হাউসহোল্ড অর্থাৎ একই বাড়িতে থাকা সদস্যরা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ যাঁরা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করে একটি প্রাইমারি অ্যাকাউন্টের ভিত্তিতে অর্থাৎ একটিই সাবস্ক্রিপশন প্ল্যানে একাধিক নেটফ্লিক্স অ্যাকাউন্টের সুবিধা পেতে চাইছেন, তাঁদের এক বাড়ির সদস্য হতে হবে। বন্ধুর পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্স দেখার দিন শেষ। তবে এক বাড়ির সদস্য হলে তাঁরা বাড়ির বাইরে থাকলে এমনকি বেড়াতে গেলেও প্রাইমারি অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নেটফ্লিক্স অ্যাকাউন্টে লগ-ইন করার সুবিধা পাবেন। যাঁরা পাসওয়ার্ড শেয়ার করছেন, তাঁরা একই বাড়ির সদস্য কিনা সেই ব্যাপারে নজরদারি চালাবে নেটফ্লিক্স সংস্থা। 

নেটফ্লিক্সের মতো কেন নতুন পদক্ষেপ হটস্টার ডিজনি প্লাসের

শোনা যাচ্ছে, আয়ের পরিমাণ বাড়ানোর জন্যই অ্যাকাউন্ট শেয়ারিং পদ্ধতি ভারতে সীমাবদ্ধ করতে চলেছে ডিজনি প্লাস হটস্টার। বর্তমানে ভারতে একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে। তাই দিনদিন বাড়ছে প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে আয়ের পরিমাণ বাড়ানোর জন্য অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার সীমিত করতে চাইছে কর্তৃপক্ষ। তাদের মতে, এর ফলে সাবস্ক্রিপশনের পরিমাণ বাড়বে। অর্থাৎ আরও বেশি সংখ্যক ইউজার ডিজনি প্লাস হটস্টার মাধ্যমে যুক্ত হবেন। তবে আপাতত জানা গিয়েছে, প্রিমিয়াম ইউজারদের ক্ষেত্রে অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার সীমিত করা হবে। অন্যান্যদের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যাবে তা জানা যায়নি। 

আরও পড়ুন- রাস্তাঘাটে ফোন চার্জে বসান? হ্যাকারদের ফাঁদে পড়তে পারেন অজান্তেই! সতর্ক থাকুন

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget