এক্সপ্লোর

Public Phone Charging Point: রাস্তাঘাটে ফোন চার্জে বসান? হ্যাকারদের ফাঁদে পড়তে পারেন অজান্তেই! সতর্ক থাকুন

Juice Jacking: প্রতারণার এই নয়া কৌশলের নাম Juice Jacking। এটি এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার বা স্ক্যামাররা পাবলিক প্লেসে ভুয়ো চার্জিং স্টেশন তৈরি করে। আর তার মাধ্যমেই চলে প্রতারণা।

Public Phone Charging Point: রাস্তাঘাটে বেরোলে ফোনের চার্জ (Smartphone Charge) নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে ফোন নাগাড়ে ব্যবহার হলে বা ফোন একটু পুরনো হলে অনেকক্ষণ ব্যাটারিতে চার্জ (Phone Battery) থাকে না। তাই পথেঘাটে চার্জ দেওয়ার সুযোগ পেলে আপনার ফোন চার্জে বসিয়ে দিই। রেলস্টেশন, ইলেকট্রিক বাস, দুরপাল্লার ভলভো বাস, বাস টার্মিনাস, শপিং মল ও আরও অনেক জায়গাতেই আজকাল চার্জিং পয়েন্ট থাকে। ফোনে চার্জ না থাকলে এবং হাতের সামনে এমন একটা চার্জিং পয়েন্ট পেলে সাধারণভাবেই আমরা আর কোনওদিকে না তাকিয়ে কোনও কথা না ভেবে সটান ফোন চার্জে বসিয়ে দিই। 

কিন্তু এর ফলে হতে পারে বিপদ। কারণ এইসব পাবলিক চার্জিং পয়েন্ট বা চার্জিং পোর্টের মাধ্যমেই আজকাল হ্যাকাররা ইউজারদের প্রতারণার ফাঁদে ফেলছে। পাবলিক চার্জিং পয়েন্টে সাধারণ চার্জার বা চার্জিং পোর্ট লাগানোই থাকে। ফোনে ব্যাটারি ক্রমশ কমছে, এ অবস্থায় তাড়াহুড়োয় ওই চার্জারেই ফোন চার্জে বসিয়ে দেওয়া বেশিরভাগক্ষেত্রে। আর তাতেই ঘটেই বিপদ। এইসব চার্জিং পয়েন্টের মাধ্যমে হ্যাকাররা ইউজারের ব্যক্তিগত এবং সেনসিটিভ তথ্য হাতিয়ে নিতে পারে। 

প্রতারণার এই নয়া কৌশলের নাম Juice Jacking

পাবলিক চার্জিং পোর্টের সাহায্যে ইউজারদের তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। আজকাল স্মার্টফোনে প্রচুর তথ্য সঞ্চিত থাকে। আর সেই ডিভাইসের অ্যাকসেস একবার হ্যাকারদের হাতে চলে এলে সর্বনাশ হতে বেশিক্ষণ সময় লাগবে না। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতিতে প্রতারণার জাল বিস্তার করছে হ্যাকাররা। 

Juice Jacking আসলে কী 

এটি এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার বা স্ক্যামাররা পাবলিক প্লেসে ভুয়ো চার্জিং স্টেশন তৈরি করে। এইসব চার্জিং স্টেশন এমনভাবেই ডিজাইন করা হয় যাতে কোনও ডিভাইস প্লাগ-ইন করা হলেই তার মধ্যে থাকা সেনসিটিভ তথ্য চুপিসাড়ে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। ভুয়ো চার্জিং পয়েন্টে কেউ নিজের ডিভাইস প্লাগ-ইন করলে স্ক্যামাররা ওই ডিভাইসের অ্যাকসেস পেয়ে যায়। তারপর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডে বিস্তারিত তথ্য, অন্যান্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পর্ব শুরু হয়। অনেকসময় ইউজারের ডিভাইসে ম্যালওয়্যার সেট করেও দেওয়া হয়। এর ফলে ওই ডিভাইসের পুরো অ্যাকসেস এবং নিয়ন্ত্রণ চলে আসে হ্যাকারদের হাতে। 

কীভাবে নিরাপদে থাকবেন

কোথায় কোন পাবলিক চার্জিং স্টেশনে হ্যাকাররা ভুয়ো চার্জিং পয়েন্ট লাগিয়ে রেখে তা বোঝা সত্যিই মুশকিল।

  • তাই বাইরে বেরোলে সঙ্গে শক্তিশালী পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক রাখুন। অচেনা ওয়াই-ফাই, ব্লুটুথ নেটওয়ার্কে ফোন সংযুক্ত করবেন না। অটো কানেকশন বন্ধ রাখুন। 
  • এছাড়াও ব্যবহার করতে পারেন একটি USB  ডেটা ব্লকার। ছোট্ট অ্যাডাপ্টার জাতীয় এই টুল বা যন্ত্রাংশ চার্জিং স্টেশন এবং আপনার ডিভাইসের মধ্যে যদি তথ্যের কোনও আদানপ্রদান হয় তা রুখে দিতে সাহায্য করবে। 
  • ফোন চার্জে দিলে তা আনলক করার বা ব্যবহার করার বিষয়টি এড়িয়ে চলুন। নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট করা প্রয়োজন। 

আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে আকিরা ! কম্পিউটার থেকে তথ্য চুরি করে ব্ল্যাকমেলের ফাঁদ, কারা বেশি বিপদে?

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget