এক্সপ্লোর

Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch D2, একবার পুরো চার্জ দিলে ব্যাটারি লাইফ বজায় থাকবে সাতদিন পর্যন্ত

Dizo Smartwatch: ১৫০-র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে নতুন Dizo Watch D2 স্মার্টওয়াচে। এছাড়াও ১২০-টিরও বেশি ফিটনেস মোড রয়েছে এই ডিভাইসে। Dizo Watch D2 দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। 

Smartwatch: ভারতের বাজারে ক্রমশ বিভিন্ন কোম্পানির স্মার্টওয়াচ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছে Dizo Watch D2। এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৯১ ইঞ্চির ডিসপ্লে। এই স্মার্টওয়াচ ইউজারের ফোনের সঙ্গে সংযুক্ত থাকলে ফোন এলে সেটাও রিসিভ করা যাবে। শোনা যাচ্ছে, এই স্মার্টওয়াচে নাকি রয়েছে নয়েজ ক্যানসেলেশন মোডও। একগুচ্ছ স্মার্ট হেলথ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের পাশাপাশি ইউজারের স্লিপ সাইকেল এবং স্টেপ কাউন্ট করার মনিটরিং ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। ১৫০-র বেশি ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে নতুন Dizo Watch D2 স্মার্টওয়াচে। এছাড়াও ১২০-টিরও বেশি ফিটনেস মোড রয়েছে এই ডিভাইসে। Dizo Watch D2 দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। 

ভারতে Dizo Watch D2 স্মার্টওয়াচের দাম

জানা গিয়েছে, Dizo Watch D2 স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১৯৯৯ টাকায়। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি। প্রাথমিক ভাবে ২০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তাহলে এই স্মার্টওয়াচের দাম হবে ১৭৯৯ টাকা। তবে এই অফার সীমিত সময়ের জন্য বজায় থাকবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Dizo সংস্থার ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ডিপ ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch D2 স্মার্টওয়াচ। 

Dizo Watch D2 স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯১ ইঞ্চির স্ক্রিন। এই স্মার্টওয়াচ যে কেসের মধ্যে সেট করা রয়েছে সেটি অ্যালুমিনিয়াম এবং পলিকার্বোনেট দিয়ে তৈরি। এছাড়াও রয়েছে এমন স্ট্র্যাপ যা খুলে নেওয়া সম্ভব।
  • ১৫০- র বেশি ওয়াচ ফেস এবং ১২০- র বেশি স্পোর্টস মোড নিয়ে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। স্পোর্টস মোডের মধ্যে রয়েছে জিমন্যাস্টিক, ড্যান্সিং, তাইকোন্ডো, হর্স রাইডিং, ডিস্ক গেমস, স্কিপিং রোপ ও আরও অনেক কিছু মনিটর করার ফিচার। 
  • হার্ট রেট, SpO2- r ইউজার কতক্ষণ ঘুমোচ্ছেন, কত পা হাঁটছেন সেইসব পরিমাপের জন্য রয়েছে ফিচার। ইউজারকে জল খাওয়ার কথাও মনে করিয়ে দেবে এই স্মার্টওয়াচ। 
  • ভয়েস কলিং সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। স্ক্রিনে ব্যবহার করা যাবে ডায়াল প্যাড। এমনকি এই স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনে কনট্যাক্ট সেভ করতে পারবেন ইউজাররা। এছাড়াও ফোনে সংযুক্ত থাকলে এই স্মার্টওয়াচের সাহায্যেই ফোনকল ধরা বা ছাড়া যাবে। কল সায়লেন্ট করার ফিচারও থাকবে। 
  • নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি ২৬০ এমএএইচ ব্যাটারি। কলিং ফিচার ব্যবহার না করলে একবার চার্জ দিলে ব্যাটারি লাইফ বজায় থাকবে সাতদিন পর্যন্ত। আর কলিং ফিচার চালু থাকলে চার্জ থাকবে তিন ঘণ্টা পর্যন্ত। 

Oppo Earbuds: ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের সঙ্গেই  ওপ্পো এনকো এয়ার ৩ (Oppo Enco Air 3) ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর নতুন ইয়ারয়াবাডস লঞ্চ হয়েছে ওপ্পো এনকো এয়ার ২ (Oppo Enco Air 2)- এর সাকসেসর মডেল হিসেবে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওপ্পো এনকো এয়ার বাডস ৩- এর বিক্রি শুরু হবে ভারতে। এই ইয়ারবাডসের দাম ২৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ওপ্পো স্টোর ও অন্যান্য পার্টনার স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget