এক্সপ্লোর

Elon Musk: ট্যুইটার থেকে পদত্যাগ করছেন এলন মাস্ক ? নিজেই করলেন প্রশ্ন

Twitter Update: আট মাস আগে ট্যুইটারের দায়িত্বে নিয়েছেন। তারপর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। এবার ফের মাস্কের বক্তব্যে চমকে গেল নেট দুনিয়া।

Twitter Update: আট মাস আগে ট্যুইটারের দায়িত্বে নিয়েছেন। তারপর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। এবার ফের মাস্কের বক্তব্যে চমকে গেল নেট দুনিয়া। ট্যুইটার পোলে নিজেই কোম্পানি থেকে সরে দাঁড়াবেন কিনা জানতে চাইলেন এই ধনকুবের। যার উত্তরে ট্যুইটারের সিইও-কে এই জবাব দিল সোশ্যাল মিডিয়া।

Elon Musk: গত ১৯ ডিসেম্বর টুইটার ব্যবহারকারীদের কাছে এই প্রশ্ন করেছিলেন ট্যুইটারের কর্ণধার।  সোশ্যাল মিডিয়া সাইটের প্রধানের পদ থেকে তিনি সরে আসবেন কিনা তা জানতে চান সবার থেকে। তাঁর অফিশিয়াল হ্যান্ডেলে একটি পোলের সময় এই প্রশ্নটি করেছেন মাস্ক। তিনি আরও বলেন, '' জনগণের রায় অনুসরণ করে ট্যুইটারের বেশিরভাগ মানুষ যা বলবে তাই করবেন তিনি। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার হ্যান্ডেল পুনরুদ্ধার করার জন্য একটি পোল করেছিলেন মাস্ক। জনগণের সিদ্ধান্তের পরই ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফের খুলে দেওয়া হয়। 

Twitter Update: সাংবাদিকদের ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড
সম্প্রতি, এলন মাস্ক ওয়াশিংটন পোস্টের সাংবাদিকসহ একাধিক সাংবাদিকের ট্যুইটার হ্যান্ডেলও সাসপেন্ড করেছিলেন। অভিযোগ, এই সাংবাদিকরা তাঁদের লাইভ লোকেশন পাবলিক করে তাদের পরিবার ও তাদের জীবনকে বিপদে ফেলেছে। এই পদক্ষেপের জন্য ট্যুইটারও প্রচুর সমালোচিত হয়। এর পরে ইউরোপীয় ইউনিয়নও মাস্ককে সতর্ক করে। শোনা যাচ্ছে, ট্যুইটার ভবিষ্যতে মিডিয়া আইনের অধীনে নিষেধাজ্ঞার অধীনে আসতে পারে।

Elon Musk: পোলে কী ফল এসেছে ? 
এই প্রসঙ্গে প্রায় আধ ঘণ্টায় ৬,১৯২,৩৯৪টি ভোট পড়েছে ট্যুইটারে। ৫৭.৬ শতাংশের বেশি ব্যবহারকারী এতে 'হ্যাঁ' উত্তর দিয়েছেন । পাশাপাশি ৪২.৪ শতাংশ 'না'-তে ক্লিক করেছেন।

Twitter Update: এলন মাস্ক অনেক পরিবর্তন করেছেন ট্যুইটারের
মাস্ক মাইক্রো-ব্লগিং সাইটটি দখল করার পর থেকে অর্ধেকেরও বেশি কর্মীকে বরখাস্ত করেন। আগে বহু ইউজারের ট্যুইটার অ্য়াকাউন্ট নিষিদ্ধ করা হলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে ট্যুইটারে। এর সঙ্গে এলন মাস্ক ব্লু টিক-এর নিয়মেও পরিবর্তন করেছে। গত সপ্তাহে,ট্যুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কু-ও বন্ধ করেছে।

Twitter: ট্যুইটারে নিষিদ্ধ হয়েছে কু (Koo)। বলা ভাল ভারতীয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের (Microblogging Account) অ্যাকাউন্ট @kooeminence ট্যুইটার মাধ্যম থেকে ব্যান করা হয়েছে। ট্যুইটারের (Twitter Ban) সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই তৈরি হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু। গত শুক্রবার ট্যুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাকাউন্ট। তারপর থেকেই প্রকাশ্যে ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্কের তুলোধনা করেছেন কু- এর সহ-প্রতিষ্ঠাতা। পসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ট্যুইটারে চলছে বিভিন্ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করার হিড়িক। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথিতযশা সাংবাদিক যাঁরা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত তাঁদের অ্যাকাউন্ট ব্যান করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এই ঘটনার রেশ কাটার আগেই কু- এর অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ট্যুইটারে। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার 'ফ্রিডম অফ স্পিচ' অর্থাৎ বাক-স্বাধীনতার কথা বলেছেন। অথচ এভাবে একাধিক অ্যাকাউন্ট ব্যান করা হচ্ছে। এই ঘটনায় এবার প্রশ্নের মুখে পড়েছেন ট্যুইটারের নয়া মালিক মাস্ক। 

আরও পড়ুন : Cyber Attack: হ্যাকার হানার গ্রাসে ভারত, বিশ্বের প্রথম পাঁচে নাম, কীভাবে বাঁচবেন জানেন ?

 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget