এক্সপ্লোর

AI Company: নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করতে চলেছেন এলন মাস্ক

Elon Musk: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এলন মাস্ক নতুন নন। এর আগে ২০১৫ সালে OpenAI প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

AI Company: বর্তমানে চারদিকে বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার ব্যবহার নিয়ে হইচই শুরু হয়েছে। এলন মাস্কও এই AI- এর ব্যবহার বন্ধ করার প্রযঙ্গে একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন কিছুদিন আগে। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের ছয় মাসের মাথাতেই শোনা গেল এলন মাস্কের নিজস্ব AI প্ল্যাটফর্ম বা মাধ্যম লঞ্চ হতে চলেছে। এলন মাস্কে এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সংস্থার নাম X.AI Corp। বিভিন্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে এলন মাস্কই সরব হয়েছিল, এবার তিনি নিজেই প্রযুক্তির সেই দিক নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছেন। যদিও X.AI Corp- এর সম্পর্কে বিশদে কোনও তথ্য এখন জানা যায়নি। 

মাঝে শোনা গিয়েছিল, এলন মাস্ক নাকি এমন AI মডেল তৈরির দিকে মনযোগ দিয়েছেন যারা সত্যি খুঁজে বের করবে এবং জনপ্রিয় AI ল্যাঙ্গুয়েজ মডেল ChatGPT-র পরিবর্ত হিসেবে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি ChatGPT নিয়ে সমালোচনাও করেছেন এলন মাস্ক। প্রযুক্তির এই পর্যায়ের তীব্র নিন্দা করে মাস্ক বলেছেন রাজনৈতিক দিক থেকে এই ChatGPT খুব একপেশে। তবে এখন এই AI নিয়েই মেতেছেন এলন মাস্ক। শোনা যাচ্ছে, নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তৈরির জন্য এলন মাস্ক নাকি ১০ হাজার graphics processing units (GPUs) কিনেছেন। AI ডেভেলপমেন্টের জন্য ট্যুইটারের কোনও ডেটা সেন্টার থেকে এই তথ্য জানা গিয়েছে। বর্তমানে এলন মাস্ক ট্যুইটারের সিইও এবং মালিকও বটে। এছাড়াও টেসলা এবং স্পেস এক্স নামের সংস্থা রয়েছে এলন মাস্কের। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এলন মাস্ক নতুন নন। এর আগে ২০১৫ সালে OpenAI প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অর্থাৎ এই ডোমেনে মাস্ক নতুন নন। তবে এই OpenAI প্ল্যাটফর্ম ছিল একটি নন-প্রফিট রিসার্চ সংস্থা। তাদের মূল লক্ষ্য ছিল AI safety এবং বন্ধুত্বপূর্ণ AI টুল নির্মাণ করা। বর্তমানের ChatGPT নির্মাণের পিছনে রয়েছে এই OpenAI কোম্পানি। ২০১৮ সালে অবশ্য OpenAI কোম্পানি থেকে সরে যান এলন মাস্ক। এবার শোনা যাচ্ছে, এলন মাস্কের নতুন AI venture, X.AI Corp একটি এমন সংস্থা হতে চলেছে যা লাভজনক বা বলা যায় লাভের সুযোগ করে দেবে। এলন মাস্কের AI venture- এর কথা শুনে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে আসলে ChatGPT-র প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে X.AI Corp। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget