এক্সপ্লোর

Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটা সংস্থার, এবার কোপ নন-ইঞ্জিনিয়ারদের উপর

Layoffs: শোনা যাচ্ছে, এই কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কিছু প্রোজেক্টও বন্ধ করতে চলেছে মেটা সংস্থা। 

Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পরিকল্পনা করছে মেটা (Meta) সংস্থা। আগামী কয়েক সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে এই সংস্থায়। শোনা যাচ্ছে, আগামী মাসে কয়েক দফায় কর্মী ছাঁটাই করতে পারে মেটা কর্তৃপক্ষ। এবার কোপ পড়তে পারে নন-ইঞ্জিনিয়ারদের উপরে। গতবছর অর্থাৎ ২০২২ সালে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। চলতি বছরেও অব্যাহত রয়েছে তাদের ছাঁটাই প্রক্রিয়া। কবে থেকে ছাঁটাই শুরু হবে কিংবা মোট কত কর্মী এবারের দফায় চাকরি খোয়াবেন তা নিশিচত ভাবে কিছু জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে, এই কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কিছু প্রোজেক্টও বন্ধ করতে চলেছে মেটা সংস্থা। 

Meta Pay Disparity: আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পার হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই মেটা সংস্থা প্রসঙ্গে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। শোনা যাচ্ছে, পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মীদের কম বেতন দেয় মেটা কর্তৃপক্ষ। এমনিতেই গতবছর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় সংবাদ শিরোনামে রয়েছে মেটা সংস্থা। এবার মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের অসাম্যের তথ্য প্রকাশ্যে আসায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ২০২৩ সালেও কীভাবে লিঙ্গের ভিত্তিতে বেতন ধার্য হয়, মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের মধ্যে ফারাক করা হয়, তাও আবার মেটা'র মতো কোম্পানিতে--- তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই বিশেষ পরিস্থিতি দেখা গিয়েছে আয়ারল্যান্ড এবং ব্রিটেনে। এই দুই স্থানেই মহিলা কর্মীদের পুরুষ কর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হয়। সারাদিনের কাজ হোক বা ঘণ্টার নিরিখে কাজ, সর্বত্রই এই অসাম্য দেখা যায়।

Twitter: এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। সম্প্রতি এক বিশেষভাবে সক্ষম কর্মীকে ছাঁটাই করেছেন তিনি। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন এলন মাস্ক এবং Haraldur Thorleifsson নামের ওই কর্মী। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রুপ করেছিলেন এলন মাস্ক। তবে এবার ওই কর্মীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ট্যুইটারের নতুন সিইও এবং মালিক। Haraldur Thorleifsson নামের ওই কর্মী ট্যুইটারে 'Halli' নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং এই ব্যাক্তির পেশী সংক্রান্ত সমস্যা রয়েছে। এই ব্যক্তিকেই তাঁর কাজ, শারীরিক প্রতিবন্ধকতা এবং থাকার জায়গা নিয়ে প্রশ্ন করেছিলেন এলন মাস্ক। অবশেষে নিজের কথার জন্য ক্ষমা চেয়েছেন ট্যুইটারের নয়া মালিক।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি, এই বাজেট ফোনের দাম কত? কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget