এক্সপ্লোর

Flipkart Big Diwali Sale: ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দাম কমল? রইল তালিকা

Smartphone Price Cut: ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে পেটিএমের অফার, এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআই পেমেন্টের সুবিধা।

Flipkart Big Diwali Sale: নভেম্বর মাসের শুরু থেকেই চালু হয়েছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale)। দীপাবলি উপলক্ষ্যে যদি আপনি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন তাহলে একবার নজর দিতে পারেন ফ্লিপকার্টের এই সেলে। আর বেশিদিন হাতে এই। ১১ নভেম্বর ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল শেষ হবে। বেশ কয়েকটি ফোনের দাম কমেছে (Smartphone Price Cut) ফ্লিপকার্টের এই সেলে। প্রসঙ্গত উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Credit Card) ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে পেটিএমের অফার, এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএমআই পেমেন্টের সুবিধা। এবার একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দাম কমেছে। 

মোটোরোলা এজ ৪০

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টের সেলে ২৬,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। এসবিআই- এর কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কিনলে ২৩,৭৯৯ টাকায় পাওয়া যাবে মোটোরোলা এজ ৪০ ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর, ৬.৫৫ ইচির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। 

ওপ্পো রেনো ১০ ৫জি

এই ফোনের দাম ৩২,৯৯৯ টাকা থেকে কমে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে হয়েছে ৩২,২৪৯ টাকা। এই ফোনের দামের ছাড়ে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফার। এছাড়াও ২৫,৭৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়ার সুবিধা রয়েছে। ওপ্পো রেনো ১০ ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED 3D কার্ভড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। 

গুগল পিক্সেল ৭এ

ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৪৯৯ টাকা। তবে লঞ্চের সময় এর দাম ছিল ৪৩,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার ছাড়াও এই ফোনের ক্ষেত্রে ৩১,২৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়ার সুবিধা রয়েছে। গুগল পিক্সেল ৭এ ফোনে রয়েছে টেনসর জি২ চিপসেট, ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। 

রিয়েলমি ১১ প্রো ৫জি

লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ২৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের সেলে এখন এই ফোনের দাম ২১,৯৯৯ টাকা। এক্সচেজ অফারে ১৮,৭৯৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য। এর পাশাপাশি পাওয়া যাবে নো-কস্ট ইএমআই অফার। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশ যুক্ত কার্ভড ডিসপ্লে এবং অক্টা-কোর ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। 

পোকো এফ৫ ৫জি

পোকোর এই ফোনের দাম ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে ৩৪,৯৯৯ টাকা থেকে কমে ২৩,৯৯৯ টাকা হয়েছে। এসবিআই ক্রেডিট কার্ডে ফোন কিনলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াটের টার্বো চার্জিং সাপোর্ট, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। 

রেডমি নোট ১২ প্রো ৫জি

রেডমির এই ফোনের দাম ফ্লিপকার্টের সেলে ২৭,৯৯৯ টাকা থেকে কমে ২০,৯৯৯ টাকা হয়েছে। এই ফোনের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ক্রেতারা ১৪,৭৯৯ টাকা ছাড় পেতে পারেন। রেডমির এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, মিডিয়াটেক ডিমেনসিটী ১০৮০ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪

ফ্লিপকার্টের সেলে এই ফোনের দাম ২৪,৪৯৯ টাকা থেকে কমে ১৬,৪৯৯ টাকা হয়েছে। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দাম ধার্য হয়েছে। এসবিআই- এর ক্রেডিট কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পেতে পারে। এক্সচেঞ্জ অফারে এই ফোনের ক্ষেত্রে ১৩,২৯৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি অক্টা-কোর Exynos 1280 প্রসেসর রয়েছে। 

আরও পড়ুন- ফোন নম্বর ছাড়া লগ-ইন করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ! আসছে নতুন ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget