এক্সপ্লোর

WhatsApp Features: ফোন নম্বর ছাড়া লগ-ইন করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ! আসছে নতুন ফিচার

WhatsApp: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইনের জন্য এই ইমেল ভেরিফেকশন ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হবে বলে শোনা গিয়েছে।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে (WhatsApp) ইউজারদের সুবিধায় আসতে চলেছে নতুন ফিচার। শোনা যাচ্ছে, এবার নাকি ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন (WhatsApp Account Log In) করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি এই খবর প্রকাশ্যে এনেছে। এতদিন ফোন নম্বর না থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করা যেত না। কারণ ফোন নম্বর না থাকলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এসএমএস কিংবা ওটিপি আসবে না। তার ফলে লগ-ইন করা সম্ভব হবে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করার ক্ষেত্রে এখন কর্তৃপক্ষ ইমেল ভেরিফিকেশন (Email Verication) নিয়ে কাজ করছে। অর্থাৎ আগামী দিনে ফোন নম্বর না থাকলে বলা ভাল সিম না থাকলেও আর অসুবিধা হবে না। ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইনের জন্য এই ইমেল ভেরিফেকশন ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হবে বলে শোনা গিয়েছে। 

হোয়াটসঅ্যাপের কড়া পদক্ষেপ
 
সেপ্টেম্বর মাসেও ভারতে বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ (Banned) হয়েছে ৭.১১ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এর মধ্যে ২.৫৭ মিলিয়ন অ্যাকাউন্ট কোনও ইউজারের থেকে অভিযোগ পাওয়ার আগেই সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৭১,১১,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে ২৫,৭১,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে ইউজাররা কোনও অভিযোগ করেননি। তবে সক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের তরফেই এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে হোয়াটসঅ্যাপে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ইউজাররা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ করেছেন সেপ্টেম্বর মাসে। মোট ১০,৪৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অ্যাকাউন্ট সাপোর্ট (১০৩১), ব্যান অ্যাপিল অর্থাৎ নিষিদ্ধ করার আবেদন (৭৩৯৬), অন্যান্য সাপোর্ট ক্যাটেগরি (১৫১৮), প্রোডাক্ট সাপোর্ট (৩৭০), নিরাপত্তা সংক্রান্ত (১২৭) - এই অভিযোগগুলি জমা পড়েছে। 
 
হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার
 
হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য। বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর। প্রাথমিক স্তরে এগুলোই ব্যবহার করা যাবে। চলতি মাসের শুরুর দিকেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। অনুমান অ্যান্ড্রয়েডের মতোই আইওএস ভার্সানেও এই ফিচারের রোল আউট দ্রুত শুরু হবে। তবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখন জানা যায়নি। 
 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget